এমএ চিদাম্বরম স্টেডিয়ামে, IPL 2026-এর ৫৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন CSK অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড। তবে, এই রোমাঞ্চকর ম্যাচে ৫ উইকেটে জয়লাভ করেছে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৩ রান করে LSG। রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে পরপর ২টি ছক্কা মেরে CSK-র ঝুলিতে ম্যাচটি ফেলে দেন শিবম দুবে।
আরও পড়ুন। IPL চলাকালীন T20 ক্যাপ্টেন্সি হারালেন স্কাই, নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত হলেন এই তারকা !!
ভালো ব্যাটিং করলেন ইংলিশ-শাহবাজ
টসে জিতে LSG-কে প্রথমে ব্যাটিং করার আহ্বান জানান রুতুরাজ গায়কওয়াড। এই ম্যাচে লখনউ প্লেয়িং ইলেভেনে কিছু পরিবর্তন করেছিল। ওপেনার ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছিলেন জশ ইংলিশ এবং মিচেল মার্শ। ইংলিশ মাত্র ৩৩ বলে ৬টি চার এবং ১০টি ছয় সহ ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। ওদিকে, মিচেল মার্শ ১০ বলে ১০ এবং অক্ষত রঘুবংশী ১৮ বলে ১৮ রান করেন। এছাড়া, এডেন মার্ক্রাম ৬, নিকোলাস পুরান ১ এবং ঋষভ পন্থ ১৫ রান করতে সক্ষম হন। শেষের দিকে শাহবাজ আহমেদ ২৫ বলে ৪৩ এবং হিম্মত সিং ১২ বলে ১৭ রান করেন। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন জেমি ওভারটন। এছাড়া, অংশুল কম্বোজ ২টি ও নূর আহমেদ ১টি উইকেট নিয়েছিলেন।
𝙲̶𝚂̶𝙺̶ ̶𝚑̶𝚊̶𝚜̶ ̶𝚗̶𝚘̶𝚝̶ ̶𝚌̶𝚑̶𝚊̶𝚜̶𝚎̶𝚍̶ ̶𝟷̶𝟾̶𝟶̶+̶ ̶𝚜̶𝚌̶𝚘̶𝚛̶𝚎̶ ̶𝚒̶𝚗̶ ̶𝚃̶𝙰̶𝚃̶𝙰̶ ̶𝙸̶𝙿̶𝙻̶ ̶𝚜̶𝚒̶𝚗̶𝚌̶𝚎̶ ̶𝟸̶𝟶̶𝟷̶𝟿̶
After Urvil Patel’s blitz, CSK avoid a scare as Shivam Dube’s closure helps CSK earn 2 important points in their contention of Race… pic.twitter.com/ngWibCLFYk
— Star Sports (@StarSportsIndia) May 10, 2026
আরও পড়ুন। IPL 2026: RCB-র বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি হাঁকালেন মার্শ, ৯ রানে জয়লাভ করলো LSG !!
আগ্রাসী ব্যাটিং করলেন উর্ভিল

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসের ওপেনার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ১৪ বলে ২৮ রান করে আউট হন। ওদিকে, রুতুরাজ গায়কওয়াড ২৮ বলে ৪২ এবং কার্তিক শর্মা ২০ বলে ২০ রান করেন। তবে, উর্ভিল প্যাটেল এই ম্যাচে মাত্র ২৩ বলে ৮টি ছয় ও ২টি চার সহ ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। উল্লেখ্য, মাত্র ১৩ বলে নিজের হাফ সেঞ্চুরি কমপ্লিট করেন উর্ভিল। অবশেষে, ডিওয়াল্ড ব্রেভিস ১০, শিবম দুবে ১৫* এবং প্রশান্ত বীর ১৭* রান করেন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে ২টি করে উইকেট নেন শাহবাজ আহমেদ এবং দিগ্বেশ রাঠী। এছাড়া, আবেশ খান ১টি উইকেট নিয়েছিলেন। এই ম্যাচে জয়ের পর পয়েন্টস টেবিলে ৫ম স্থানে পৌঁছে গেছে CSK।
আরও পড়ুন। IPL 2026: দিল্লিকে ঘরের মাঠে ৮ উইকেটে হারালো CSK, দুর্দান্ত ব্যাটিং করলেন কার্তিক-সঞ্জু !!
