আগামীকাল, IPL 2026-এর ৫৪তম ম্যাচে ধর্মশালা স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। এই মরশুমে এখনও পর্যন্ত DC ১১টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচে জয়লাভ করেছে। এবার, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অনুষ্ঠিতব্য ম্যাচে জিততে মরিয়া হয়ে উঠেছে অক্ষর প্যাটেলের (Axar Patel) নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। সেইজন্য, এই ম্যাচে প্লেয়িং ইলেভেনে বেশ কিছু পরিবর্তন করতে চলেছে তারা।
চান্স পাবেন এই ২ তারকা

এই মরশুমে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি ভারতীয় ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw)। আগামীকাল অনুষ্ঠিতব্য ম্যাচে পাথুম নিশাঙ্কার (Pathum Nissanka) জায়গায় তাঁকে প্লেয়িং ইলেভেনে সামিল করা হবে। ওদিকে, ডেভিড মিলারকেও DC-র মিডল অর্ডারে দেখা যেতে পারে। ধর্মশালার ব্যাটিং ফ্রেন্ডলি পিচে বিপ্রজ নিগমকে (Vipraj Nigam) বেঞ্চে বসিয়ে, মিলারকে (David Miller) চান্স দেওয়া যেতে পারে।
এই ব্যাটসম্যানদের উপর থাকবে দায়িত্ব
ধর্মশালার পিচে কেএল রাহুল এবং পৃথ্বী শ-র উপর দায়িত্ব থাকবে, দলকে শক্তিশালী স্টার্ট দিয়ে শেষ পর্যন্ত টিকে থাকা। এই ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করতে নামবেন নীতিশ রানা এবং ট্রিস্টান স্টাবসকে চার নম্বরে দেখা যাবে। পাঁচ নম্বরে অধিনায়ক অক্ষর প্যাটেল এবং ছয় নম্বরে ডেভিড মিলারকে ব্যাটিং করতে দেখা যেতে পারে। ফিনিশার হিসেবে আশুতোষ শর্মা বা সমীর রিজভীকে দলে জায়গা দিতে পারে DC টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন। IPL 2026: অ্যালেনের ঝড়ে উড়লো দিল্লি ক্যাপিটালস, ৮ উইকেটে বড় জয়লাভ করলো KKR !!
বোলিং বিভাগে থাকবেন এই সমস্ত তারকা
শুধু দুর্দান্ত ব্যাটিং নয়, দিল্লির বোলিং বিভাগেও মিচেল স্টার্ক এবং লুঙ্গি এনগিডির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা উপস্থিত থাকবেন। এছাড়া, ডেথ ওভারে ইয়র্কার মারতে দক্ষ মুকেশ কুমারকেও প্লেয়িং ইলেভেনে সামিল করা হবে। ওদিকে, স্পিন বোলিং বিভাগের দায়িত্বে থাকবেন কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল।
পাঞ্জাবের বিপক্ষে দিল্লির সম্ভাব্য একাদশ
কেএল রাহুল (WK), পৃথ্বী শ, নীতীশ রানা, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, সমীর রিজভী, অক্ষর প্যাটেল (C), কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, লুঙ্গি এনগিডি এবং মুকেশ কুমার।
Read more: IPL 2026: শেষবারের মতো IPL খেলছেন এই DC তারকা, খুব শীঘ্রই নেবেন অবসর !!
