দিল্লিকে ঘরের মাঠে ৮ উইকেটে হারালো CSK, দুর্দান্ত ব্যাটিং করলেন কার্তিক-সঞ্জু !!

গতকাল, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে IPL 2026-এর ৪৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত…

1000252282 11zon

গতকাল, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে IPL 2026-এর ৪৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন DC অধিনায়ক অক্ষর প্যাটেল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান করতে সক্ষম হয় দিল্লি। জবাবে ব্যাটে নেমে মাত্র ১৭.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় CSK।

আরও পড়ুন। IPL 2026: সুন্দর-হোল্ডারের আগ্রাসী পারফরম্যান্সের সামনে বিধ্বস্ত হলো পাঞ্জাব, ৪ উইকেটে জয়লাভ করলো GT !!

CSK-র দুর্দান্ত বোলিং

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে DC দলের দুই ওপেনার ব্যাটসম্যান কেএল রাহুল এবং পাথুম নিশাঙ্কা যথাক্রমে ১২ এবং ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, নীতিশ রানা ১৩ বলে ১৫ এবং করুন নায়ার ১৩ বলে ১৩ রান করে আউট হন। অধিনায়ক অক্ষর প্যাটেল মাত্র ২ এবং ট্রিস্টান স্টাবস ৩৮ রান করেন। ওদিকে, সমীর রিজভী মাত্র ২৪ বলে ৪০* এবং আশুতোষ শর্মা ৫ বলে ১৪ রান করেন। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক ২টি উইকেট নেন নূর আহমেদ। এছাড়া, ১টি করে উইকেট নিয়েছিলেন আকিল হোসেন, জেমি ওভারটন, মুকেশ চৌধুরী এবং গুরজাপনীত সিং।

আরও পড়ুন। IPL 2026: হিটম্যান-রিকল্টনের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে পর্যুদস্ত হলো LSG, ৬ উইকেটে জয়লাভ করলো MI !!

ভালো ব্যাটিং করলেন সঞ্জু-কার্তিক

Sanju Samson and Kartik Sharma, IPL 2026
Sanju Samson and Kartik Sharma

১৫৬ রান তাড়া করতে নেমে CSK দলের দুই ওপেনার ব্যাটসম্যান রুতুরাজ গায়কওয়াড এবং সঞ্জু স্যামসন যথাক্রমে ৬ এবং ৮৭* রান করেন। এই ম্যাচে সঞ্জু মাত্র ৫২ বলে ৬টি ছয় এবং ৭টি চার সহ ৮৭* রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন। এছাড়া, উর্ভিল প্যাটেল ৯ বলে ১৭ এবং কার্তিক শর্মা ৩১ বলে ৪১* রানের ইনিংস খেলেন। দিল্লির হয়ে টি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি এবং অক্ষর প্যাটেল। এই ম্যাচে ৮ উইকেটে জয়লাভ করে ১০ পয়েন্ট অর্জন করেছে CSK।

আরও পড়ুন। IPL 2026: হ্যাজলউড-ভুবীর মারাত্মক বোলিংয়ের সামনে বিধ্বস্ত হলো DC, ৯ উইকেটে বড় জয়লাভ করলো RCB !!