গতকাল অর্থাৎ ২৭শে এপ্রিল, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে IPL 2026-এর ৩৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন RCB অধিনায়ক রজত পাটিদার (Rajat Patidar)। এই ম্যাচে তীব্র ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে DC। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৫ রানে অলআউট হয় তারা। জবাবে, RCB মাত্র ৬.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
অবশ্যই পড়ুন। IPL 2026: রাজস্থানের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন ইশান-অভিষেক, বৃথা হলো বৈভবের ঝোড়ো সেঞ্চুরি !!
বিধ্বংসী বোলিং করলো RCB
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিল্লির ওপেনিং জুটি ফ্লপ হয়। দুই ওপেনার কেএল রাহুল এবং সাহিল পরখ যথাক্রমে ১ এবং শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, নীতিশ রানাও ব্যাটে নেমে মাত্র ১ রান করেন। ট্রিস্টান স্টাবস ৫, ডেভিড মিলার ১৯ এবং কাইল জেমিসন ১২ রান করেন। তবে, অধিনায়ক অক্ষর প্যাটেল এবং সমীর রিজভী এই ম্যাচে খাতা খুলতে পারেননি।
RCB registered a big win over DC at Arun Jaitley Stadium! ⚡🥶
One of the quickest chases in IPL history, and Rajat Patidar & Co. are closer towards a playoff spot! 👊🔥#IPL2026 #DCvRCB #Sportskeeda pic.twitter.com/ituzx9OPaU
— Sportskeeda (@Sportskeeda) April 27, 2026
দিল্লির হয়ে সর্বাধিক ৩০ রান করেন অভিষেক পোরেল, ওদিকে কুলদীপ যাদব ৩ রান করে আউট হন। RCB-র হয়ে সর্বাধিক ৪টি উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড এবং ভুবনেশ্বর কুমার ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া, ১টি করে উইকেট নিয়েছেন রসিখ দার সালাম, ক্রুনাল পান্ডিয়া এবং সুয়াশ শর্মা।
অবশ্যই পড়ুন। IPL 2026: শ্রেয়াস-প্রভসিমরনের বিস্ফোরক ব্যাটিংয়ের সামনে নাজেহাল হল DC, জলে গেলো কেএল রাহুলের ১৫২ রান !!
৬.৩ ওভারে লক্ষ্য তাড়া করলো RCB
মাত্র ৭৬ রান তাড়া করতে নেমে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই ওপেনার জ্যাকব বেথেল এবং বিরাট কোহলি যথাক্রমে ২০ এবং ২৩* রান করেন। এছাড়া, দেবদত্ত পাডিক্কাল ১৩ বলে ৩টি চার এবং ৩টি ছয় সহ ৩৪* রানের ঝোড়ো ইনিংস খেলেন। দিল্লির হয়ে একটি মাত্র উইকেট নিতে পেরেছিলেন কাইল জেমিসন। এই ম্যাচে জয়লাভের পর RCB পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে, তাদের বর্তমান রান রেট হল +১.৯১৯।
অবশ্যই পড়ুন। IPL 2026: সুপার ওভারের রোমাঞ্চে জয় কেড়ে নিল KKR, রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে হারলো LSG !!
