গতকাল অর্থাৎ ৩রা মে, IPL 2026-এর ৪৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটানস। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন GT অধিনায়ক শুভমান গিল(Shubman Gill)। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৬৩ রান করতে সক্ষম হয় পাঞ্জাব কিংস। কিন্তু, ওয়াশিংটন সুন্দর এবং সাই সুদর্শন দুর্দান্ত ব্যাটিং করে ১৯.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন।
অবশ্যই পড়ুন। IPL 2026: হেড-ক্লাসেন ঝড়ে লণ্ডভণ্ড হলো মুম্বাই, রিকল্টনের সেঞ্চুরিও করতে পারলো না শেষ রক্ষা !!
দুর্দান্ত বোলিং করলো GT
প্রথম ইনিংসে পাঞ্জাব কিংসের হয়ে ওপেনিং করতে নামেন প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্য। প্রিয়াংশ মাত্র ২ রান করেন এবং প্রভসিমরন সিং ১৪ বলে ১৫ রান করে আউট হন। এরপর, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২১ বলে ১৯ এবং সূর্যাংশ শেডগে ২৯ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ওদিকে, মার্কাস স্টয়নিস ৩১ বলে ৪০ এবং মার্কো ইয়ানসেন ১১ বলে ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
সব শেষে, বিজয় কুমার বৈশাখ এবং আরশদীপ সিং ১* রান করে নট আউট ছিলেন। এই ম্যাচে কুপার কনোলি, নেহাল ওয়াধেরা এবং জেভিয়ার বার্টলেট খাতা খুলতে পারেননি। গুজরাটের হয়ে সর্বাধিক ৪টি উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। এছাড়া, কাগিসো রাবাডা এবং মোহাম্মদ সিরাজ ২টি করে, রশিদ খান ১টি উইকেট নেন।
Titans get their revenge💙🔥#GT seal a last-over thriller, handing #PBKS only their second loss of the season and keeping their charge alive 🔥
Revenge, served at the very last moment… and it tastes perfect 😮🔥#TATAIPL Revenge Week 2026 ➡️ #GTvPBKS | #SuryanshShedge… pic.twitter.com/z7fO5IVK48
— Star Sports (@StarSportsIndia) May 3, 2026
ভালো ব্যাটিং করলেন সুদর্শন-সুন্দর
১৬৪ রান তাড়া করতে নেমে গুজরাট টাইটানস দলের দুই ওপেনার সাই সুদর্শন এবং শুভমান গিল যথাক্রমে ৫৭ এবং ৫ রান করে আউট হন। এরপর, জস বাটলার ২২ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ওদিকে, নিশান্ত সিন্ধু ১১ বলে ১৫ এবং রাহুল তেবাতিয়া ৬ বলে ২ রান করেন। জেসন হোল্ডার ৫ এবং আরশাদ খান ৮* রান করতে সক্ষম হন।

একদিক থেকে উইকেট পড়লেও, পিচের অন্য প্রান্তে টিকে ছিলেন ওয়াশিংটন সুন্দর। তিনি ২৩ বলে ৫টি চার এবং ১টি ছয় সহ ৪০* রানের বিধ্বংসী ইনিংস খেলেন। পাঞ্জাব কিংসের হয়ে ২টি করে উইকেট নেন আরশদীপ সিং এবং বিজয় কুমার বৈশাখ। এছাড়া, মার্কাস স্টয়নিস এবং স্পেন্সার জনসন ১টি করে উইকেট নিয়েছেন।
অবশ্যই পড়ুন। IPL 2026: রঘুবংশী-চক্রবর্তী ঝড়ে উড়ে গেল SRH, ৭ উইকেটে জয়লাভ করলো রাহানের দল !!
