এবারের IPL-এ ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের অবস্থা সন্তোষজনক। এখনও পর্যন্ত ৯টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচে জয়লাভ করেছে রুতুরাজ গায়কওয়াডের (Ruturaj Gaikwad) দল। তবে, প্রথম থেকেই ইনজুরির কারণে CSK-র অনেক খেলোয়াড় IPL 2026 থেকে ছিটকে গেছেন। আয়ুষ মাহাত্রে, নেথন এলিস এবং খলিল আহমেদ সহ অনেক তারকা খেলোয়াড় বাদ পড়েছেন। এবার, আরেকজন গুরুত্তপূর্ণ অলরাউন্ডার চোটের কারণে চলতি মরশুম থেকে বাদ পড়লেন।
Read more: IPL 2026: চেন্নাইকে জেতাতে ব্যর্থ হলো রুতুরাজের স্লো ইনিংস, সুদর্শনের দাপটে ৮ উইকেটে জিতলো GT !!
ইনজুরির কারণে ছিটকে গেলেন এই তারকা

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে IPL-এ অভিষেক করেছিলেন তরুণ অলরাউন্ডার রামকৃষ্ণ ঘোষ। কিন্তু, এই ম্যাচে পায়ে চোট পাওয়ায়, এই মরশুম থেকে বাদ পড়েছেন তিনি।
অভিষেক ম্যাচেই ৩ ওভার বল করে, সূর্যকুমার যাদবের বড় উইকেট নেন রামকৃষ্ণ ঘোষ। এই ৩ ওভারে তিনি মাত্র ২৪ রান দিয়েছিলেন। তিনি গত ২ বছর ধরে CSK দলে আছেন। কিন্তু, অভিষেক ম্যাচের পরেই তাঁকে IPL থেকে বাদ পড়তে হলো।
সহানুভূতি জানিয়েছে CSK
Just one day after making his IPL debut, Ramakrishna Ghosh has been ruled out of IPL 2026 with a fracture to the right foot 🤕
Full story: https://t.co/nJyLah956u pic.twitter.com/d9BOVkkClL
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 3, 2026
মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে জয়লাভের পর, সোশ্যাল মিডিয়ায় চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে বড় ঘোষণা করা হয়েছে। CSK টিম ম্যানেজমেন্ট জানিয়েছে যে, “চিপকে CSK বনাম MI ম্যাচ চলাকালীন রামকৃষ্ণ ঘোষের ডান পায়ে চিড় খেয়েছে। তিনি আর IPL-এ অংশগ্রহণ করবেন না।” এছাড়া, রামকৃষ্ণ ঘোষের দ্রুত আরোগ্য কামনা করে CSK লিখেছে, “তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো র্যাম্বো।”
খেলোয়াড়দের ইনজুরিতে দুশ্চিন্তায় CSK
এবারের IPL-এ চেন্নাই সুপার কিংসের একাধিক খেলোয়াড় আহত হয়েছেন। রামকৃষ্ণ ঘোষের আগে এলিস, খলিল আহমেদ এবং আয়ুষ মাহাত্রে ইতিমধ্যেই চোট পেয়েছেন। ওদিকে, মহেন্দ্র সিং ধোনি এই মরশুমে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে একটিও ম্যাচ খেলেননি। এই মরশুমে এখনও পর্যন্ত ৪টি ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে আছে CSK এবং তাদের বর্তমান রান রেট হল+০.০০৫। তাই, প্লে-অফের দৌড়ে থাকতে গেলে বাকি ৫ ম্যাচের মধ্যে সবকটি ম্যাচেই জিততে হবে ইয়েলো আর্মিকে।
