চেন্নাইকে জেতাতে ব্যর্থ হলো রুতুরাজের স্লো ইনিংস, সুদর্শনের দাপটে ৮ উইকেটে জিতলো GT !!

২৬শে এপ্রিল, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে IPL 2026-এর ৩৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস। এই রোমাঞ্চকর ম্যাচে ৮ উইকেটে জয়লাভ করেছে…

1000249616 11zon

২৬শে এপ্রিল, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে IPL 2026-এর ৩৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস। এই রোমাঞ্চকর ম্যাচে ৮ উইকেটে জয়লাভ করেছে শুভমান গিলের নেতৃত্বাধীন GT দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান করতে সক্ষম হয় CSK। কিন্তু, ২০ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাট।

আরও পড়ুন। IPL 2026: শ্রেয়াস-প্রভসিমরনের রানের ঝড়ে উড়ে গেল মুম্বাই, কুইন্টন ডি ককের সেঞ্চুরি হলো বৃথা !!

দুর্দান্ত বোলিং করলো GT

এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন GT অধিনায়ক শুভমান গিল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১১ রান করে আউট হন সঞ্জু স্যামসন। এরপর, ঊর্ভিল প্যাটেল এবং সরফরাজ খান মাত্র ৪ এবং শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন। ডিওয়াল্ড ব্রেভিস ৯ বলে ২ এবং শিবম দুবে ১৭ বলে ২২ রান করতে সক্ষম হন। এছাড়া, কার্তিক শর্মা ১৫ এবং জেমি ওভারটন ১৮ রান করেন।

Read more: রাজস্থানের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন ইশান-অভিষেক, বৃথা হলো বৈভবের ঝোড়ো সেঞ্চুরি !!

তবে, রীতিমতো সংঘর্ষ করে শেষপর্যন্ত টিকে ছিলেন CSK অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড। তিনি ৬০ বলে ৪টি ছয় এবং ৬টি চার মেরে ৭৪* রানের একটি ইনিংস খেলেন। গুজরাট টাইটানসের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন কাগিসো রাবাডা। এছাড়া, আরশাদ খান ২টি, মোহাম্মদ সিরাজ এবং মানব সুথার ১টি করে উইকেট নেন।

আক্রমণাত্মক ব্যাটিং করলেন সাই সুদর্শন

Sai Sudharshan, IPL 2026
Sai Sudharshan

১৫৯ রান তাড়া করতে নেমে গুজরাট টাইটানসের দুই ওপেনার ব্যাটসম্যান প্রথম থেকেই আগ্রাসী মনোভাব দেখাতে শুরু করেন। অধিনায়ক শুভমান গিল ২৩ বলে ৩৩ রান করেন। ওদিকে, সাই সুদর্শন মাত্র ৪৬ বলে ৭টি ছয় এবং ৪টি চার মেরে ৮৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। এছাড়া, জস বাটলার ৩০ বলে ৩৯ এবং ওয়াশিংটন সুন্দর ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন। চেন্নাইয়ের হয়ে ১টি করে উইকেট নেন আকিল হোসেন এবং নূর আহমেদ।

আরও পড়ুন। IPL 2026: ব্যাট-বলে ঝড় তুললেন জাদেজা ও আর্চার, ৪০ রানে LSG-কে হারালো রাজস্থান !!