গত বৃহস্পতিবার, IPL 2026-এর তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং ৫ বারের IPL চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে ৭ উইকেটে দুর্দান্ত জয়লাভ করেছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন PBKS দল। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আইয়ার। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান করতে সক্ষম হয় MI। কিন্তু, মাত্র ১৬.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব দল।
আরও পড়ুন। IPL 2026: সঞ্জুর ঝোড়ো সেঞ্চুরির সামনে পর্যুদস্ত হলো DC, মরশুমের প্রথম জয় অর্জন করলো CSK !!
সেঞ্চুরি করলেন ডি কক
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার রায়ান রিকল্টন মাত্র রান করে আউট হন। কিন্তু, কুইন্টন ডি কক ৬০ বলে ৮টি চার এবং ৭টি ছক্কা সহ ১১২* রানের একটি আকর্ষণীয় ইনিংস খেলেন। পরবর্তী ব্যাটসম্যান সূর্যকুমার যাদব শূন্য করেন এবং নমন ধীর ৩১ বলে ৫০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন। অবশেষে, অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১২ বলে ১৪, তিলক ভার্মা ৩ বলে ৮ এবং রাদারফোর্ড ৫ বলে ১ রান করেন।
PBKS দলের অধিনায়ক শ্রেয়াস এবং জেভিয়ার বার্টলেট, হার্দিক পান্ডিয়ার একটি দুর্দান্ত রিলে ক্যাচ ধরেন। এই সমস্ত ইনিংসের সাহায্যে নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রান করতে সক্ষম হয় MI। পাঞ্জাবের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নিয়েছেন আরশদীপ সিং। এছাড়া, মার্কো ইয়ানসেন এবং শশাঙ্ক সিং ১টি করে উইকেট নিয়েছেন।
Unbeaten! Unmoved!! Unstoppable!!! 🔥
Who’ll end @PunjabKingsIPL‘s streak? 👊#TATAIPL | #KhelBindaas | #MIvPBKS pic.twitter.com/Qt2EZqBlqH
— IndianPremierLeague (@IPL) April 17, 2026
ঝোড়ো ইনিংস খেললেন শ্রেয়াস-প্রভসিমরন
১৯৬ রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস দলের দুই ওপেনার ব্যাটসম্যান প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্য যথাক্রমে ৮০* এবং ১৫ রান করেন। প্রভসিমরন তাঁর ইনিংসে ১১টি চার এবং ২টি ছক্কা হাঁকিয়েছিলেন। প্রিয়াংশ আর্য তাড়াতাড়ি আউট হয়ে গেছিলেন। তারপর, কুপার কনোলি ব্যাটে নেমে ১২ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে, পাঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৫ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
তাঁর ইনিংসে ৫টি চার এবং ৪টি ছয় সামিল ছিল। এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের সব বোলাররা ব্যয়বহুল প্রমাণিত হয়েছেন। আল্লাহ গাজানফার ২টি এবং শার্দুল ঠাকুর ১টি উইকেট নিয়েছিলেন। এই মরশুমে টানা চতুর্থ পরাজয়ের সম্মুখীন হলো মুম্বাই। অন্যদিকে, পাঞ্জাব কিংস IPL 2026-এর পয়েন্টস টেবিলের শীর্ষে পৌঁছে গেছে।
আরও পড়ুন। IPL 2026: ব্রেভিস-নূরের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে বিধ্বস্ত হলো KKR, ৩২ রানে জয়লাভ করলো CSK !!
