গতকাল অর্থাৎ ১৫ এপ্রিল, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে IPL 2026-এর ২২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল CSK এবং KKR। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন KKR অধিনায়ক অজিঙ্কা রাহানে। ২০ ওভারে ১৯২ রান করে রুতুরাজ গায়কওয়াডের চেন্নাই সুপার কিংস। ১৯৩ রান তাড়া করতে নেমে মাত্র ১৬০ রান করতে সক্ষম হয় কলকাতা দল। এরফলে, রোমাঞ্চকর ম্যাচে ৩২ রানে জয়লাভ করে CSK।
আরও পড়ুন। IPL 2026: IPL-এ ধোনির শেষ অধ্যায়? CSK মালিকদের কড়া বার্তা দিলেন মাহি !!
দুর্দান্ত ব্যাটিং করলো CSK
প্রথমে ব্যাট করতে নেমে CSK দলের অধিনায়ক তথা ওপেনার ব্যাটসম্যান রুতুরাজ গায়কওয়াড ৬ বলে ৭ রান করেন। ওদিকে, সঞ্জু স্যামসন ৩২ বলে ৪টি চার এবং ৩টি ছয় সহ ৪৮ রান করেন। এছাড়া, আয়ুশ মাহাত্রে ১৭ বলে ৩৮ এবং ডিওয়াল্ড ব্রেভিস ২৯ বলে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

সরফরাজ খান ২৩, শিবম দুবে ১৩ এবং জেমি ওভারটন ৭ রান করেন। এই সমস্ত ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৯২ রান করে CSK। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বাধিক ২টি উইকেট নেন কার্তিক ত্যাগী, এছাড়া সুনীল নারিন, অনুকুল রায় এবং বৈভব আরোরা ১টি করে সাফল্য পেয়েছিলেন।
From despair in 2⃣0⃣2⃣5⃣ to redemption in 2⃣0⃣2⃣6⃣ 🔝
A lovely comeback at Chepauk 💛
5⃣-time champions #CSK win the latest episode of this classic rivalry 👏#TATAIPL | #KhelBindaas | #CSKvKKR | @ChennaiIPL pic.twitter.com/xMQteuNS6O
— IndianPremierLeague (@IPL) April 14, 2026
১৬০ রান করলো KKR
১৯৩ রান তাড়া করতে নেমে KKR দলের দুই ওপেনার ফিন অ্যালেন এবং সুনীল নারিন যথাক্রমে ১ এবং ২৪ রান করেন। ওদিকে, অজিঙ্কা রাহানে ২২ বলে ২৮ এবং অংক্রিশ রঘুবংশী ১৯ বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। রিঙ্কু সিং ৬, রোভম্যান পাওয়েল ৩১ এবং রমনদীপ সিং ৩৫ রান করেন।
এই ম্যাচে ক্যামেরন গ্রীন শূন্য এবং অনুকূল রায় ১ রান করেন। চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন নূর আহমেদ। এছাড়া, অংশুল কম্বোজ ২টি, খলিল আহমেদ এবং আকিল হোসেন ১টি করে উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন। IPL 2026: সঞ্জুর ঝোড়ো সেঞ্চুরির সামনে পর্যুদস্ত হলো DC, মরশুমের প্রথম জয় অর্জন করলো CSK !!
