গিল-সিরাজের বিধ্বংসী পারফরম্যান্সের সামনে মাথা নত করলো KKR, ৫ উইকেটে জয়লাভ করলো GT !!

গতকাল, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL 2026-এর ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটানস। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত…

1000246401 11zon

গতকাল, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL 2026-এর ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটানস। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন KKR অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান করে অলআউট হয় কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় GT।

আরও পড়ুন। IPL 2026: শ্রেয়াস-প্রভসিমরনের রানের ঝড়ে উড়ে গেল মুম্বাই, কুইন্টন ডি ককের সেঞ্চুরি হলো বৃথা !!

দুর্দান্ত বোলিং করলো GT

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে KKR দলের দুই ওপেনার ব্যাটসম্যান টিম সাইফার্ট এবং অধিনায়ক রাহানে যথাক্রমে ১৯ এবং শূন্য রান করেন। এরপর, অংকৃষ রঘুবংশী ৪ বলে ৮ এবং রোভম্যান পাওয়েল ২০ বলে ২৭ রান করতে সক্ষম হন। একদিক থেকে উইকেট পড়তে থাকলেও, ক্যামেরন গ্রীন দায়িত্ব নিয়ে ব্যাটিং করছিলেন। তিনি ৫৫ বলে ৭টি চার এবং ৪টি ছক্কা সহ ৭৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

পরবর্তী ব্যাটসম্যান, অনুকুল রায় ৯, রিঙ্কু সিং ১, রমনদীপ সিং ১৭ এবং কার্তিক ত্যাগী ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। সুনীল নারিন এই ম্যাচে ৫ বলে শূন্য করেন। গুজরাট টাইটানস দলের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন কাগিসো রাবাডা। এছাড়া, মোহাম্মদ সিরাজ, অশোক শর্মা ২টি এবং প্রসিদ্ধ কৃষ্ণা, রশিদ খান ১টি করে উইকেট নিয়েছিলেন।

আগ্রাসী ব্যাটিং করলেন গিল

Shubman Gill, IPL 2026
Shubman Gill

১৮১ রান তাড়া করতে নেমে প্রথম দিকেই আউট হন GT দলের ওপেনার সাই সুদর্শন, তিনি ১৬ বলে ২২ রান করেন। জস বাটলার ২৫ এবং ওয়াশিংটন সুন্দর ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু, অধিনায়ক শুভমান গিল এই ম্যাচে আক্রমনাত্মক ব্যাটিং করেছেন। মাত্র ৫০ বলে ১৭২ স্ট্রাইক রেটে ৮টি চার এবং ৪টি ছয় সহ ৮৬ রান করে আউট হন গিল।

এরপর, ব্যাটে নেমে গ্লেন ফিলিপস ১৬ বলে ১৯ রান করেন। অবশেষে রাহুল তেওয়াতিয়া ৭ এবং শাহরুখ খান ৩ রান করে নট আউট ছিলেন। KKR-এর হয়ে সর্বাধিক ২টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। এছাড়া, সুনীল নারিন, রমনদীপ সিং এবং বৈভব আরোরা ১টি করে উইকেট পেয়েছিলেন। এই ম্যাচে জয়ের পর IPL 2026-এর পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে পৌঁছেছে গুজরাট টাইটানস দল।

আরও পড়ুন। IPL 2026: ব্রেভিস-নূরের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে বিধ্বস্ত হলো KKR, ৩২ রানে জয়লাভ করলো CSK !!