গতকাল, একানা ক্রিকেট স্টেডিয়ামে IPL 2026-এর ৩২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন LSG অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রান করতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস। তবে, এই রান তাড়া করতে নেমে মাত্র ১১৯ রানেই অলআউট হয় LSG। ফলে, ৪০ রানের ব্যবধানে জয়লাভ করে RR দল।
১৫৯ রান করলো রাজস্থান রয়্যালস
গতকালের ম্যাচে, প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস দলের দুই ওপেনার ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল যথাক্রমে ৮ এবং ২২ রান করেন। এরপর, অধিনায়ক রিয়ান পরাগ ১৯ বলে ২০ এবং সিমরন হেটমায়ার ১৮ বলে ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। উইকেটকিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল খাতা খুলতে পারেননি।
ওদিকে, রবীন্দ্র জাদেজা ২৯ বলে ৪৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অবশেষে, ডোনোভান ফেরেরা ২০ এবং শুভম দুবে ১৯ রান করেন। এই সমস্ত ইনিংসের দৌলতে ২০ ওভারে ১৫৯ রান পর্যন্ত পৌঁছাতে পারে RR। লখনউয়ের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি, মহসিন খান এবং প্রিন্স যাদব।
A win for the Rajasthan Royals in Lucknow 👏👏
📷-BCCI#teamindia #lsgvsrr #bharatarmy #coti🇮🇳 #ipl2026 pic.twitter.com/kqxDKXozlD
— The Bharat Army (@thebharatarmy) April 22, 2026
১১৯ রানে অলআউট হলো LSG
১৬০ রান তাড়া করতে নেমে, প্রথমেই উইকেট হারাতে শুরু করে লখনউ সুপার জায়ান্টস। ওপেনার মিচেল মার্শ ৪১ বলে ৬টি চার এবং ২টি ছয় সহ ৫৫ রানের ইনিংস ধীরগতির ইনিংস খেলেন। ওদিকে, অধিনায়ক ঋষভ পন্থ, আয়ুশ বাদোনি এবং এইডেন মার্করাম শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, নিকোলাস পুরান ২৫ বলে ২২ রান করেন এবং হিম্মত সিং ১৫ বলে ১৫ রান করতে সক্ষম হন।
পরবর্তী ব্যাটসম্যান, মুকুল চৌধুরী ৭, মোহাম্মদ শামি ৬ এবং মায়াঙ্ক যাদব ৫ রান করেন। দিগ্বেশ রাঠি ২* এবং মহসিন খান শূন্য রান করেন। RR-এর হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন জোফ্রা আর্চার। এছাড়া, ২টি করে উইকেট নিয়েছেন নান্দ্রে বার্গার এবং ব্রিজেশ শর্মা। তবে, রবীন্দ্র জাদেজা এবং রবি বিষ্ণোই একটি করে সাফল্য পেয়েছিলেন।
আরও পড়ুন। IPL 2026: ব্রেভিস-নূরের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে বিধ্বস্ত হলো KKR, ৩২ রানে জয়লাভ করলো CSK !!
