IPL 2026 প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে। তবে, এই মরশুমে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। IPL চলাকালীন তাঁর অবসরের খবর নিয়ে আবারও ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বয়স হওয়া সত্ত্বেও এখনও CSK-র একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ভূমিকা পালন করে চলেছেন ধোনি। তবে, পরের মরশুমে তাঁর অংশগ্রহণ নিয়ে খুব শীঘ্রই একটি ঘোষণা করা হতে পারে।
Read more: MS Dhoni: IPL-এ ধোনির শেষ অধ্যায়? CSK মালিকদের কড়া বার্তা দিলেন মাহি !!
পরের মরশুমে কি খেলবেন ধোনি ?
IPL 2027-এ এমএস ধোনি (MS Dhoni) খেলবেন কিনা সেটা নিয়ে ভক্তদের মধ্যে নানারকম আলোচনা চলছে। IPL 2026 মাঝ পর্যায়ে চলে আসলেও, পুনরায় ধোনির সন্ন্যাস নিয়ে জল্পনা শুরু হয়েছে। বয়স এবং তেমনভাবে ফিট না হওয়া সত্ত্বেও, CSK-র একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দলে উপস্থিত আছেন এমএস ধোনি।

এই মরশুমের শুরুতেই পেশির ইনজুরির কারণে প্রথম ৬টি ম্যাচ মিস করেছেন মাহি। তবে, বর্তমানে তাঁর অনুশীলন দেখে মনে হচ্ছে, খুব শীঘ্রই তিনি একটি শক্তিশালী প্রত্যাবর্তন করতে চলেছেন। MI-এর বিরুদ্ধে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে তাঁকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা গেছে। ম্যাচ খেলার উপযুক্ত না হলেও, CSK তাঁকে একজন সক্রিয় সদস্য হিসেবে দলে রেখেছে।
ফিটনেসের উপর নির্ভর করবে অবসরের সিদ্ধান্ত
এমএস ধোনি (MS Dhoni) আগেই বলেছেন যে, দলের স্থিতি এবং দরকারের উপর ভিত্তি করে তিনি অবসর গ্রহণ করবেন। তাই, IPL 2027-এও মাহিকে চেন্নাইয়ের জার্সিতে দেখা যেতে পারে, তবে তাঁর বর্ধিত বয়স এবং ফিটনেস দলের জন্য উদ্বেগের বিষয়। ধোনির এরকম সিদ্ধান্ত তাঁর অবসর গ্রহণের ক্ষেত্রে অনিশ্চয়তার সৃষ্টি করছে। তিনি অবসর নেওয়ার ব্যাপারে নিশ্চিত হননি আবার, খেলা চালিয়ে যাবেন কিনা সেটাও বলেননি।
CSK-র ভবিষ্যৎ পরিকল্পনা
BCCI-এর “আনক্যাপড প্লেয়ার” রিটেনশন নিয়মের কারণে CSK ধোনিকে মাত্র ৪কোটি টাকার বিনিময়ে দলে রাখতে পেরেছে। তাই, ধোনি ফিট থাকলে পরবর্তী কয়েকটি মরশুমে তাঁকে দলে রেখে, একটি শক্তিশালী স্কোয়াড বানানোর উপরে জোর দিতে পারবে চেন্নাই। তবে, প্রাক্তন ক্রিকেটারদের মতে এটিই ধোনির লাস্ট সিজন। রবিন উথাপ্পার মতে, এই মরশুমে ধোনি অবসর নেবেন এবং ভবিষ্যতে চেন্নাইয়ের মেন্টরের ভূমিকা পালন করবেন। তবে, IPL 2026 শেষ হলেই চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে।
Read more: IPL চলাকালীন বড় সিদ্ধান্ত নিলেন শাহরুখ খান, দিলেন এই ৩ খেলোয়াড়কে দলছাড়া করার ইঙ্গিত !!
