গত ২৩শে এপ্রিল, IPL 2026-এর ৩৩তম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবথেকে সফল দুই দল, মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। তবে, এই হাই-ভোল্টেজ ম্যাচে ১০৩ রানের ব্যবধানে MI-কে পরাজিত করেছে চেন্নাই। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন MI অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কিন্তু, CSK-র তারকা ব্যাটার সঞ্জু স্যামসনের (Sanju Samson) ঝোড়ো সেঞ্চুরির সামনে মুম্বাইয়ের বোলাররা নাজেহাল হয়ে পড়ে।
আরও পড়ুন। IPL 2026: দুর্দান্ত ব্যাটিং করলেন অনুকুল-রিঙ্কু, রাজস্থানকে হারিয়ে জয়ের খাতা খুললো KKR !!
দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন সঞ্জু

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে CSK-র ওপেনার তথা অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড ১৪ বলে ২২ রান করে আউট হন। এরপর, সরফরাজ খান ৮ বলে ১৪ এবং শিবম দুবে মাত্র ৮ বলে ৫ রান করেন। একদিক থেকে উইকেট পড়লেও, পিচের ওপর প্রান্তে টিকে ছিলেন সঞ্জু স্যামসন। তিনি মাত্র ৫৪ বলে ১১৪* রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন। এই সময়কালে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৭, তিনি ৬টি ছয় এবং ১০টি চার মেরেছিলেন।
পরবর্তী ব্যাটসম্যান, ডিওয়াল্ড ব্রেভিস ১১ বলে ২১ এবং কার্তিক শর্মা ১৯ বলে ১৮ রান করে আউট হন। অবশেষে, জেমি ওভারটন ১৫ এবং আকিল হোসেন ২* রান করতে সক্ষম হন। এই সমস্ত ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ২০৭ রান করে CSK। মুম্বাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন আল্লাহ গাজনফার এবং অশ্বিনী কুমার। এছাড়া, ১টি করে সাফল্য পেয়েছিলেন মিচেল স্যান্টনার এবং জসপ্রীত বুমরাহ।
𝐀 𝐫𝐞𝐬𝐨𝐮𝐧𝐝𝐢𝐧𝐠 𝐯𝐢𝐜𝐭𝐨𝐫𝐲 𝐟𝐨𝐫 𝐂𝐒𝐊 𝐢𝐧 𝐄𝐥 𝐂𝐥𝐚𝐬𝐢𝐜𝐨 𝐚𝐭 𝐖𝐚𝐧𝐤𝐡𝐞𝐝𝐞! 💛👊
📷-BCCI#teamindia #cskvsmi #bharatarmy #coti🇮🇳 #ipl2026 pic.twitter.com/uqQjKbB6pg
— The Bharat Army (@thebharatarmy) April 23, 2026
স্পিনের জাল বুনলেন নূর-আকিল

২০৮ রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনারই সস্তায় আউট হন। দানিশ মালেবার শূন্য এবং কুইন্টন ডি কক ১০ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদব রানের গতি বজায় রাখার চেষ্টা করেন। তিলক ভার্মা ২৯ বলে ৩৭ রান করেন এবং সূর্যকুমার যাদব ৩০ বলে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। পরবর্তী ব্যাটসম্যান হার্দিক ২ বলে ১ রান করতে সক্ষম হন। এছাড়া, শার্দুল ঠাকুর ৬, জসপ্রীত বুমরাহ ২ এবং কৃষ ভগৎ ৭ রান করেন।
এই ম্যাচে নমন ধীর এবং শেরফেন রাদারফোর্ড খাতা খুলতে পারেননি। অনেক পরিশ্রমের পর ১০০ রানের গন্ডি পার করে MI। ১৯ ওভারে ১০৪ রানে অলআউট হয় MI পল্টন। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক ৪টি উইকেট নিয়েছেন আকিল হোসেন। এছাড়া, নূর আহমেদ ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছিলেন মুকেশ চৌধুরী, জেমি ওভারটন, গুরজাপনীত সিং এবং অংশুল কম্বোজ। এই ম্যাচে জয়ের পর IPL 2026-এর পয়েন্টস টেবিলে ৫ম স্থানে পৌঁছে গেছে CSK।
আরও পড়ুন। IPL 2026: মালিঙ্গা-রেড্ডির সামনে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলো CSK, ১০ রানে জয়লাভ করলো SRH !!
