হাই-ভোল্টেজ ম্যাচের প্লেয়িং ইলেভেন এলো সামনে, উভয় দলে প্রত্যাবর্তন করবেন এই ৪ তারকা !!

আগামীকাল অর্থাৎ ২৩শে এপ্রিল, IPL 2026-এর ৩৩তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। দুই দলই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৫টি করে ট্রফি…

1000248130 11zon 1

আগামীকাল অর্থাৎ ২৩শে এপ্রিল, IPL 2026-এর ৩৩তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। দুই দলই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৫টি করে ট্রফি জিতেছে। তাই, এই “এল ক্লাসিকো” ম্যাচের জন্য প্রত্যেক মরশুমে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে। এই মরশুমে এখনও পর্যন্ত একবারও দুই দলকে পরস্পরের বিরুদ্ধে খেলতে দেখা যায়নি। তাই, IPL 2026-এর এই রোমাঞ্চকর ম্যাচে দুই দলের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে ভক্তদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন। দুর্দান্ত ব্যাটিং করলেন অনুকুল-রিঙ্কু, রাজস্থানকে হারিয়ে জয়ের খাতা খুললো KKR !!

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে মুখোমুখি হবে CSK এবং MI। ওয়াংখেড়ের মাঠ একটু ব্যাটিং ফ্রেন্ডলি, তাই আগামীকাল একটি হাই স্কোরিং ম্যাচ দেখার সুযোগ পেতে পারেন ভক্তরা। নতুন বলে ফাস্ট বোলাররা একটু সাহায্য পাবেন। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটসম্যানরা নিজেদের দাপট দেখাতে শুরু করবেন।

মুম্বাইয়ের প্লেয়িং ইলেভেনে ২টি পরিবর্তন হবে

Rohit Sharma and Will Jacks, IPL 2026
Rohit Sharma and Will Jacks

গুজরাট টাইটানসকে আগের ম্যাচে ৯৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাই, চেন্নাইয়ের বিরুদ্ধে অনুষ্ঠিতব্য ম্যাচে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। তবে, সূত্রের খবর অনুযায়ী দলের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা এবং অলরাউন্ডার উইল জ্যাকসকে একাদশে সামিল করতে পারে MI। আগে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে রোহিত ২টি ম্যাচ খেলতে পারেননি, কিন্তু বর্তমানে তিনি অনুশীলন শুরু করেছেন।

গত কয়েকটি ম্যাচে MI সঠিক ওপেনিং জুটি খুঁজতে ব্যর্থ হয়েছে। ওদিকে, উইল জ্যাকস প্রথম দিকের ম্যাচগুলোতে সুযোগ না পেলেও, সম্প্রতি দলে যোগ দিয়ে তীব্রভাবে অনুশীলন করছেন। CSK-র বিরুদ্ধে মালেবারের জায়গায় রোহিত এবং আল্লাহ গাজানফারের জায়গায় উইল জ্যাকসকে সুযোগ দিতে পারে MI।

CSK-র দলে প্রত্যাবর্তন করবেন এই ২ তারকা

Akeal Hosein and MS Dhoni, IPL 2026
Akeal Hosein and MS Dhoni

সম্প্রতি, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে IPL 2026 থেকে ছিটকে গেছেন CSK দলের তরুণ ব্যাটসম্যান আয়ুশ মাহাত্রে। তাই, মুম্বাইয়ের বিরুদ্ধে আসন্ন ম্যাচে তাঁর জায়গায় অন্য কাউকে সামিল করবে CSK। সূত্রানুসারে, আয়ুশের জায়গায় উর্ভিল প্যাটেলকে একাদশে সামিল করা হবে। এমএস ধোনি ফিট থাকলে তাঁকে মুকেশ চৌধুরীর জায়গায় খেলতে দেখা যাবে। ওদিকে, ম্যাথিউ শর্টের জায়গায় অলরাউন্ডার প্রশান্ত বীরকে প্লেয়িং ইলেভেনে সামিল করা যেতে পারে।

মুম্বাইয়ের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন

রোহিত শর্মা, কুইন্টন ডি কক (WK), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (C), উইল জ্যাকস, শেরফেন রাদারফোর্ড, মিচেল স্যান্টনার, কৃষ ভগৎ, জসপ্রীত বুমরাহ এবং অশ্বিনী কুমার।

চেন্নাইয়ের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন

সঞ্জু স্যামসন (WK), রুতুরাজ গায়কওয়াড় (C), উরভিল প্যাটেল, সরফরাজ খান, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, এমএস ধোনি, আকিল হোসেন, জেমি ওভারটন, নূর আহমেদ, অংশুল কাম্বোজ এবং গুরজপনীত সিং।

Read more: মালিঙ্গা-রেড্ডির সামনে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলো CSK, ১০ রানে জয়লাভ করলো SRH !!