বর্তমানে, T20 বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নিজের অধিনায়কত্বের পদ নিয়ে লড়াই করছেন। সূত্রের খবর অনুযায়ী, সূর্যকুমারের বদলে শ্রেয়াসকে নতুন অধিনায়ক করার পরিকল্পনা করছে BCCI। সূর্যকুমার যাদব IPL-এ রীতিমতো ফ্লপ হয়েছেন, তাঁর কব্জির আঘাত আরও সমস্যা বাড়িয়েছে। ওদিকে, শ্রেয়াস আইয়ার গত ২ বছর ধরে IPL-এ ধারাবাহিকভাবে রান করে চলেছেন এবং তাঁর ক্যাপ্টেন্সিতে পাঞ্জাব কিংস দল ভালো পারফর্ম করছে।
অবশ্যই পড়ুন। Team India: নতুন অধিনায়কের দৌড় থেকে বাদ পড়লেন শ্রেয়াস-স্কাই, এই তারকাকে দেওয়া হবে ক্যাপ্টেন্সির দায়িত্ব !!
ব্যাটিংয়ের অবনতি সূর্যর পতনের কারণ

সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ২০২৫ সালের এশিয়া কাপ এবং ২০২৬ সালে T20 বিশ্বকাপ জয় করেছে টিম ইন্ডিয়া। ২০২৪ সালে রোহিত শর্মার পর ভারতীয় দলের (Team India) অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু, দেশের হয়ে এবং আইপিএলে তাঁর ব্যাটিং পারফরম্যান্স খুবই খারাপ। এই মরশুমে এখনও পর্যন্ত সূর্যর ব্যাট থেকে মাত্র ১৯৫ রান এসেছে। ক্যাপ্টেন হওয়ার পর থেকে ৪৫ ম্যাচে মাত্র ৯৩২ রান করেছেন স্কাই। তাই, ভবিষ্যতে নিজের অধিনায়কের পদ নিয়ে সমস্যায় পড়েছেন তিনি।
সমস্যা বাড়িয়েছে কব্জির আঘাত
সূত্রের খবর অনুযায়ী, গতবছর থেকে কব্জির আঘাত সত্ত্বেও ক্রমাগত খেলে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আগের IPL থেকে কব্জিকে টেপ লাগিয়ে ব্যাট করতে দেখা গেছে তাঁকে। শুধু IPL চলাকালীন নয়, অনুশীলন করার সময়েও তাঁকে এক্সট্রা প্যাডিং দেওয়া হয়। তবে, সূর্যর সাধারণ ক্লান্তি এবং ইনজুরিকে কারণ হিসেবে দেখাচ্ছে বোর্ড। যদিও, ক্রমবর্ধমান বয়স এবং খারাপ ব্যাটিং, ফিল্ডিং সূর্যর ক্যাপ্টেন্সিতে প্রশ্ন তুলছে।
শক্তিশালী প্রতিযোগী হলেন শ্রেয়াস আইয়ার

নতুন T20 অধিনায়ক হিসেবে সূর্যকুমারের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন শ্রেয়াস আইয়ার। এই মরশুমে এখনও পর্যন্ত, পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১০ ম্যাচে ৩৩৩ রান করেছেন। ভালো ব্যাটিং এবং ক্যাপ্টেন্সির জন্য তাঁকেই ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ধরা হচ্ছে। ২০২৩ সালের ডিসেম্বরে শেষবার শ্রেয়াসকে ভারতের (Team India) T20 জার্সিতে দেখা গিয়েছিল। ২০২৬ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে T20 সিরিজে নিযুক্ত হলেও, আইয়ার একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। এখন, বোর্ড কাকে নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করে সেটাই দেখার বিষয়।
