নতুন অধিনায়কের দৌড় থেকে বাদ পড়লেন শ্রেয়াস-স্কাই, এই তারকাকে দেওয়া হবে ক্যাপ্টেন্সির দায়িত্ব !!

বর্তমানে, টিম ইন্ডিয়ার (Team India) নতুন T20 অধিনায়ক নিয়ে নানারকম আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জায়গায় শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer)…

1000252861 11zon

বর্তমানে, টিম ইন্ডিয়ার (Team India) নতুন T20 অধিনায়ক নিয়ে নানারকম আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জায়গায় শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হতে পারতো। কিন্তু, এখন এই খবরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে, ভারতীয় দলের অন্য একজন অভিজ্ঞ এবং তারকা খেলোয়াড়কে নতুন T20 অধিনায়কের দৌড়ে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।

Read more: Team India: ২০২৮ সালের T20 বিশ্বকাপে চান্স পাবেন বৈভব-সঞ্জু-রজত সহ এই ১৫ জন তারকা, IPL চলাকালীন বড় ঘোষণা করলো বোর্ড !!

সূর্য-আইয়ার হবেন না অধিনায়ক

Suryakumar Yadav and Shreyas Iyer, Team India
Suryakumar Yadav and Shreyas Iyer

সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়ার T20 অধিনায়ক হওয়ার পর থেকে একটিও ICC টুর্নামেন্ট এবং সিরিজে হারেনি ভারত। ২০২৬ সালে স্কাইয়ের নেতৃত্বে ভারতীয় দল T20 বিশ্বকাপ জিতেছে। কিন্তু, ব্যাটসম্যান হিসেবে তাঁর ব্যাট থেকে রান আসেনি। তাই, সূর্যকে অধিনায়কের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সূর্যকুমারের পর শ্রেয়াস আইয়ারকে সম্ভাব্য অধিনায়ক হিসেবে ধরা হচ্ছিল। ২০২৪ সালের IPL-এ শ্রেয়াসের নেতৃত্বে KKR শিরোপা জিতেছিল এবং পাঞ্জাব কিংসকে ২০২৫ সালে তিনি IPL ফাইনালে নিয়ে গেছিলেন। এছাড়া, ২০২৪ সালে সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতলেও এখন তাঁকে অধিনায়কের দৌড় থেকে বাদ দেওয়া হয়েছে।

ক্যাপ্টেন হতে পারেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya, Team India
Hardik Pandya

তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) পর হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) টিম ইন্ডিয়ার (Team India) নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা যেতে পারে। সূত্রের খবর অনুযায়ী, IPL-এ তাঁর পারফরম্যান্সকে উপেক্ষা করবে বোর্ড এবং হার্দিক বর্তমানে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। এই মরশুমে এখনও পর্যন্ত হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ২টি এবং সূর্যকুমারের নেতৃত্বে ১টি ম্যাচ জিতেছে MI পল্টন। বর্তমানে পয়েন্টস টেবিলে ৯ম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

হার্দিকের ক্যাপ্টেন্সি রেকর্ড

২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে ১৬টি T20 ম্যাচে ভারতের ক্যাপ্টেন্সি করেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। যার মধ্যে ৫টি ম্যাচে পরাজয় এবং ১০টি ম্যাচে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া (Team India)। তাঁর নেতৃত্বে ভারতীয় দল এখনও পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছে। তাই, ভবিষ্যতের ৪/৫ বছরে তিনি অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাই, প্রথম পছন্দ হিসেবে হার্দিককে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়, নাকি শ্রেয়াসকে নতুন অধিনায়কের পদে উত্তীর্ণ করা হয় সেটাই দেখার বিষয়।

Read more: Team India: বৈভব-প্রিয়াংশের জায়গায় ভারতের হয়ে অভিষেক করবেন এই ৪ IPL তারকা, আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে পাবেন চান্স !!