মুম্বাইয়ের প্লে-অফের আশা চূর্ণ করলেন ক্রুনাল, ২ উইকেটে বড় জয়লাভ করলো RCB !!

গতকাল, রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে, IPL 2026-এর ৫৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই রোমাঞ্চকর ম্যাচে ২ উইকেটে…

1000253554 11zon

গতকাল, রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে, IPL 2026-এর ৫৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই রোমাঞ্চকর ম্যাচে ২ উইকেটে জয়লাভ করেছে রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বাধীন RCB। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান করে MI। কিন্তু, শেষপর্যন্ত সংঘর্ষ করে RCB ম্যাচটি জিতে নেয়। এই ম্যাচে জয়ের পর পয়েন্টস টেবিলে শীর্ষে পৌঁছে গেছে বেঙ্গালুরু।

আরও পড়ুন। IPL 2026: RCB-র বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি হাঁকালেন মার্শ, ৯ রানে জয়লাভ করলো LSG !!

দুর্দান্ত বোলিং করলো RCB

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন RCB অধিনায়ক রজত পাটিদার (Rajat Patidar)। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের স্টার্ট ভালো হয়নি। দুই ওপেনার রায়ান রিকল্টন এবং রোহিত শর্মা যথাক্রমে ২ এবং ২২ রান করে আউট হন। এরপর, অধিনায়ক সূর্যকুমার যাদব শূন্য এবং উইল জ্যাকস ১০ রান করেন।

যদিও, নমন ধীর এবং তিলক ভার্মা যথাক্রমে ৪৭ এবং ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়া, রাজ বাওয়া ১৬, করবিন বশ ৫* এবং দীপক চাহার ১* রান করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। এছাড়া, ১টি করে উইকেট নিয়েছিলেন রসিখ দার সালাম, জশ হ্যাজলউড এবং রোমারিও শেফার্ড।

আরও পড়ুন। IPL 2026: উর্ভিলের ঝোড়ো ইনিংসে নাস্তানাবুদ হলো LSG, ৫ উইকেটে জয়লাভ করলো CSK !!

উত্তেজনায় ঠাসা ছিল সেকেন্ড ইনিংস

Krunal Pandya, IPL 2026
Krunal Pandya

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে RCB-র ওপেনার ব্যাটসম্যান বিরাট কোহলি শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন। ওদিকে, জেকব বেথেল ২৭ বলে ২৭ রান করেন। এরপর, অধিনায়ক রজত পাটিদার ৮ বলে ৮ ও দেবদত্ত পাডিক্কাল ১১ বলে ১২ রান করে আউট হন। ক্রুনাল পান্ডিয়া দায়িত্ব নিয়ে মাত্র ৪৬ বলে ৫টি ছয় ও ৪টি চার সহ ৭৩ রানের আক্রমণাত্বক ইনিংস খেলেন।

পরবর্তী ব্যাটসম্যান টিম ডেভিড শূন্য, রোমারিও শেফার্ড ৪ এবং জিতেশ শর্মা ১৮ রান করেন। অবশেষে, ভুবনেশ্বর কুমার ২ বলে ৭* ও রসিখ দার সালাম ২ বলে ৩* রান করে ম্যাচ জিতিয়েছেন। মুম্বাইয়ের হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন করবিন বশ। এছাড়া, দীপক চাহার ২টি, আল্লাহ গাজানফার এবং রাজ বাওয়া ১টি করে উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন। আয়ারল্যান্ড-ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের দল ঘোষণা করলো বোর্ড, সূর্য-হার্দিকের বদলে ক্যাপ্টেন্সি করবেন এই তারকা !!