গতকাল, পাঞ্জাবের তিরার PCA নিউ ক্রিকেট স্টেডিয়ামে IPL 2026-এর ৪০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস। এই রোমাঞ্চকর ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করেছে রিয়ান পরাগের (Riyan Parag) নেতৃত্বাধীন RR দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২২২ রান করে PBKS দল, জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৯.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান।
আরও পড়ুন। IPL 2026: চেন্নাইকে জেতাতে ব্যর্থ হলো রুতুরাজের স্লো ইনিংস, সুদর্শনের দাপটে ৮ উইকেটে জিতলো GT !!
২২২ রান করলো পাঞ্জাব কিংস
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। PBKS দলের দুই ওপেনার প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্য যথাক্রমে ৫৯ এবং ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, ব্যাট করতে নামেন কুপার কনোলি, যিনি ১৪ বলে ৩০ রানের একটি দ্রুত ইনিংস খেলেন। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৭ বলে ৩০ রান করেন।
অবশেষে, মার্কাস স্টয়নিস মাত্র ২২ বলে ৬টি ছয় এবং ৪টি চার মেরে ৬২* রানের বিধ্বংসী ইনিংস খেলেন। রাজস্থান রয়্যালসের হয়ে সর্বাধিক ২টি উইকেট নিয়েছেন যশ রাজ পুঞ্জা। এছাড়া, জোফ্রা আর্চার এবং নান্দ্রে বার্গার ১টি করে উইকেট নিয়েছিলেন।
Rajasthan Royals won by 6 wickets against Punjab Kings. 🩷
RR finally ended the unbeaten run of Punjab Kings and infront of their home crowd 🔥
A run chase filled with control and momentum from RR has allowed them to become the first team in Tata IPL 2026 to get a win over PBKS… pic.twitter.com/Z1UkNLO1t2
— Possible11 (@Possible11team) April 28, 2026
দুর্দান্ত ব্যাটিং করলো RR
২২৩ রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের দুই ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী যথাক্রমে ৫১ রান ৪৩ করে আউট হন। বৈভব মাত্র ১৬ বলে ৫টি ছয় এবং ৩টি চার হাঁকান। এরপর, ধ্রুব জুরেল ২০ বলে ১৬ এবং অধিনায়ক রিয়ান পরাগ ১৬ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
পরবর্তী ব্যাটসম্যান, ডোনোভান ফেরেরা মাত্র ২৬ বলে ৫২* এবং শুভম দুবে মাত্র ১২ বলে ৩১* রান করে রাজস্থানের দিকে ম্যাচটি ঘুরিয়ে দেন। পাঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল এবং ১টি উইকেট নেন আরশদীপ সিং।
