এবারের IPL (IPL 2026)-এ এখনও পর্যন্ত রাজস্থান রয়্যালস দল ভালোই পারফর্ম করছে। বর্তমানে পয়েন্টস টেবিলে ১২ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানে রয়েছে তারা। তবে, সোশ্যাল মিডিয়ায় RR অধিনায়ক রিয়ান পরাগের (Riyan Parag) একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তাঁকে ড্রেসিং রুমের ভিতরে ভ্যাপিং বা ই-সিগারেট টানতে দেখা যাচ্ছে। রাজস্থান ও পাঞ্জাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে, এই ঘটনার উপর এবার কড়া পদক্ষেপ নিয়েছে BCCI।
Read more: IPL 2026: পাঞ্জাবের জয়ের রথ থামাল রাজস্থান, ব্যাটে ঝড় তুললেন ফেরেরা-বৈভব !!
কখন হয়েছে এই ঘটনা?
গত ২৮শে এপ্রিল, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে অনুষ্ঠিত ম্যাচ চলাকালীন রিয়ান পরাগকে ড্রেসিং রুমের ভিতরে ভ্যাপিং করতে দেখা গেছে। ২২৩ রান তাড়া করতে নেমে আউট হওয়ার পর, ড্রেসিং রুমে বসে রিয়ান পরাগকে এই ই-সিগারেট খেতে দেখা গেছে। সম্প্রচার চলাকালীন এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর থেকে ক্রিকেটপ্রেমীরা রিয়ান পরাগকে নিয়ে নানারকম আলোচনা করতে শুরু করেছেন।
Riyan Parag is under scrutiny after cameras allegedly caught him vaping during Rajasthan Royals’ win over Punjab Kings. The act has triggered backlash, as vaping is banned in India and restricted in stadiums, putting the young skipper at the center of controversy.#RiyanParag… pic.twitter.com/PMHDUrXUF4
— The Daily Jagran (@TheDailyJagran) April 29, 2026
কড়া পদক্ষেপ নেবে BCCI
এই ঘটনার উপর BCCI কঠোর পদক্ষেপ নেবে বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তারা এই বিষয়ে রিয়ান পরাগের কাছে স্পষ্টীকরণ চাইবেন। তিনি আরও বলেন যে, “ড্রেসিং রুমে ভ্যাপিং করার কোনো অধিকার খেলোয়াড়দের নেই। আমরা রিয়ানের কাছে ব্যাখ্যা চাইব এবং তার বক্তব্যের ওপর ভিত্তি করেই IPL পরবর্তী পদক্ষেপ নেবে।” রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগের এই আচরণ তাঁর পক্ষে বড় সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ, জনসমক্ষে এই ঘটনা আসার পর BCCI এই ব্যাপারে তৎপর হয়েছে।

ক্যাপ্টেন্সির চাপে কি ভ্যাপিং করছেন পরাগ ?
IPL 2026-এ এখনও পর্যন্ত রিয়ান পরাগ (Riyan Parag) ভালো পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার পর, রিয়ান পরাগকে রাজস্থানের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু, ক্যাপ্টেন্সি এবং ব্যাটিং উভয়ক্ষেত্রে ফ্লপ হয়েছেন রিয়ান পরাগ। এই মরশুমে এখনও পর্যন্ত ৯টি ম্যাচে ১৪.৬৩ গড়ে ১১৭ রান করেছেন তিনি। কিছুদিন আগে RR দলের ম্যানেজার ডাগআউটে ফোন ব্যবহার বিতর্কে জড়িয়েছিলেন। এবার, রিয়ানের এই আচরণে বোর্ড কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়।
