IPL 2026-এ এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালস দলের অবস্থা সন্তোষজনক। এই মরশুমে, ৮টি ম্যাচের মধ্যে মাত্র ৩টি ম্যাচে জিততে সক্ষম হয়েছে DC এবং পয়েন্টস টেবিলে তারা সপ্তম স্থানে রয়েছে। আসলে, IPL 2026 চলাকালীন দিল্লির দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরির কারণে ২টি ম্যাচ খেলতে পারবেন না। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে এই খেলোয়াড়ের উপস্থিতি দলের জন্য খুবই প্রয়োজন।
Read more: IPL 2026: রাজস্থানের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন ইশান-অভিষেক, বৃথা হলো বৈভবের ঝোড়ো সেঞ্চুরি !!
কীভাবে আহত হলেন এই খেলোয়াড় ?
আসলে, সম্প্রতি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান দিল্লির তারকা পেসার লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। ক্যাচ ধরার সময় পড়ে গিয়ে মাথায় চোট লাগে তাঁর এবং সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিম মাঠে ছুটে আসে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এনগিডিকে দ্রুত মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং কিছু সময়ের জন্য খেলা থামিয়ে রাখা হয়। পরবর্তীতে জানা যায়, তিনি কনকাশন প্রোটোকলের মধ্যে রয়েছেন। এই ধরনের আঘাতে ক্রিকেটারদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়, যাতে ভবিষ্যতে কোনও বড় ঝুঁকি না থাকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
Lungi Ngidi got Injured while going for a catch
Looks very serious 😰. Ambulance was called on ground 🚨. pic.twitter.com/GgU9g68Zsw
— Jeet (@JeetN25) April 25, 2026
কতদিন মাঠের বাইরে থাকবেন?
সর্বশেষ আপডেট অনুযায়ী, লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) অন্তত আগামী দুই ম্যাচে খেলতে পারবেন না। এই সময়ে দিল্লির সামনে রয়েছে কঠিন প্রতিপক্ষ, ফলে বোলিং বিভাগে বাড়তি চাপ পড়বে অন্য খেলোয়াড়দের উপর। DC ম্যানেজমেন্ট এখন বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবছে। সম্ভাবনা রয়েছে, অন্য কোনও বিদেশি পেসার বা রিজার্ভ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হতে পারে। সব মিলিয়ে, এই চোট দিল্লি ক্যাপিটালসের জন্য বড় ধাক্কা। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে দল কীভাবে নিজেদের গুছিয়ে নিয়ে সামনে এগোয়।
Read more: IPL 2026: হ্যাজলউড-ভুবীর মারাত্মক বোলিংয়ের সামনে বিধ্বস্ত হলো DC, ৯ উইকেটে বড় জয়লাভ করলো RCB !!
