বর্তমানে টিম ইন্ডিয়ার সমস্ত খেলোয়াড় IPL 2026-এ অংশগ্রহণ করছেন। তবে, IPL শেষ হওয়ার পরেই ভারত ও আফগানিস্তানের (IND vs AFG) মধ্যে একটি ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। তারপর, দুই দেশের মধ্যে একটি ৩ ম্যাচের ওডিআই সিরিজ অনুষ্ঠিত হবে। সূত্রের খবর অনুযায়ী, আসন্ন সিরিজে অভিজ্ঞ এবং তরুণ প্রজন্মের খেলোয়াড়দের সংমিশ্রণ থাকবে। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের (IND vs AFG) জন্য ১৫ সদস্যের দল খুব শীঘ্রই ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
Read more: হ্যাজলউড-ভুবীর মারাত্মক বোলিংয়ের সামনে বিধ্বস্ত হলো DC, ৯ উইকেটে বড় জয়লাভ করলো RCB !!
চান্স পাবেন এই সমস্ত ব্যাটসম্যান
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে (IND vs AFG) তারকা ব্যাটসম্যান শুভমান গিলকে চান্স দিতে পারে BCCI। অনেক মিডিয়া রিপোর্ট অনুসারে, টেস্ট সিরিজে গিলকেই ভারতের ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে। এছাড়া, কেএল রাহুল, সাই সুদর্শন এবং যশস্বী জয়সওয়ালের মতো নামকরা ব্যাটসম্যানরাও স্কোয়াডে থাকবেন। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে থাকবেন সরফরাজ খান এবং দেবদত্ত পাডিক্কাল। এছাড়া, উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ঋষভ পন্থ উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। যদিও, ধ্রুব জুরেলকে ব্যাকআপে রাখা হবে। সব মিলিয়ে, ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ খুবই মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে।
দলে থাকবেন এই সমস্ত অলরাউন্ডার এবং বোলার
ভারত বনাম আফগানিস্তানের (IND vs AFG) আসন্ন টেস্ট সিরিজে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডিকে স্কোয়াডে সামিল করা হবে। স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনে এই সমস্ত তারকাদের উপস্থিতি টিম ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তুলবে। ওদিকে, আকিব নবীকে এই টেস্ট সিরিজে চান্স দেওয়া হতে পারে। ভারতের পেস বোলিং বিভাগের নেতৃত্ব দেবেন মোহাম্মদ সিরাজ। এছাড়া, প্রসিদ্ধ কৃষ্ণা এবং মুকেশ কুমার দলে থাকবেন।
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য স্কোয়াড
কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (C), সাই সুদর্শন, সরফরাজ খান, দেবদত্ত পাডিক্কাল, ঋষভ পন্থ (WK), ধ্রুব জুরেল (WK), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং আকিব নবী।
Read more: সঞ্জু-আকিলের বিধ্বংসী পারফরম্যান্সের সামনে আত্মসমর্পণ করলো MI, ১০৩ রানে বড় জয়লাভ করলো CSK !!
