হাজার রান করলেও বাদ! টিম ইন্ডিয়ায় এই ৪ খেলোয়াড়কে চান্স দেবেন না গম্ভীর !!

এবারের IPL-এ প্রত্যেকদিন রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এই মরশুমে একাধিক তরুণ খেলোয়াড় নিজেদের দাপট দেখিয়েছেন। কিন্তু, তারা যদি IPL-এ ১০০০ রানও করে,…

1000250277 11zon

এবারের IPL-এ প্রত্যেকদিন রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এই মরশুমে একাধিক তরুণ খেলোয়াড় নিজেদের দাপট দেখিয়েছেন। কিন্তু, তারা যদি IPL-এ ১০০০ রানও করে, তবুও তারা টিম ইন্ডিয়ার (Team India) স্কোয়াডে জায়গা পাবেন না। বর্তমানে জাতীয় দলে থাকা খেলোয়াড়রা IPL-এ ভালো পারফর্ম করছেন, তাই তরুণ খেলোয়াড়দের পক্ষে দলে চান্স পাওয়া খুব কঠিন।

আরও পড়ুন। IPL চলাকালীন মুম্বাইতে যোগ দিলেন কেশব মহারাজ, চোটের কারণে বাদ পড়লেন এই তারকা খেলোয়াড় !!

ভালো পারফর্ম করলেও চান্স পাবেন না এই ৪ তারকা

১. রজত পাটিদার

এই লিস্টে প্রথমে রয়েছেন RCB দলের অধিনায়ক রজত পাটিদার (Rajat Patidar)। বর্তমানে, ভারতের জাতীয় দলের (Team India) মিডল অর্ডারে সূর্যকুমার যাদব এবং ঋষভ পন্থের মতো খেলোয়াড়দের উপস্থিতির কারণে তাঁর পক্ষে জায়গা পাওয়া কঠিন। ওদিকে, রিয়ান পরাগ এবং তিলক ভার্মার মতো তরুণ খেলোয়াড়দের কারণে
বয়সের দিক থেকে চান্স পাবেন না পাটিদার।

২. সাই সুদর্শন

ধারাবাহিকভাবে গত ৩-৪ বছর ধরে গুজরাট টাইটানস দলের হয়ে ওপেনারের ভূমিকা পালন করে চলেছেন সাই সুদর্শন (Sai Sudharshan)। তবে, বর্তমানে ১৮০+ স্ট্রাইক রেটের ব্যাটসম্যানদের বেশি প্রাধান্য দেওয়া হয়। এছাড়া, ভারতীয় দলে (Team India) যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা এবং শুভমান গিলের মতো খেলোয়াড়দের উপস্থিতি, সাই সুদর্শনের পক্ষে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।

৩. দেবদত্ত পাডিক্কাল

এই লিস্টে তৃতীয় স্থানে রয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরেক ব্যাটসম্যান দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal)। ধারাবাহিক ভাবে রানের অভাব এবং ওপেনারের জন্য বেশি প্রতিযোগিতার কারণে তাঁর পক্ষেও দলে (Team India) জায়গা পাওয়া কঠিন। ইতিমধ্যেই, ভারতীয় দলে অনেক বাঁহাতি ব্যাটসম্যান আছেন এবং রুতুরাজ গায়কওয়াডের (Ruturaj Gaikwad) মতো খেলোয়াড়রা দৌড়ে থাকায়, পাডিক্কালের পক্ষে চান্স পাওয়া কঠিন।

৪. বৈভব সূর্যবংশী

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তিনি গত বছর থেকে IPL- এ দুর্দান্ত পারফর্ম করে, বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে, তাঁকে এখনই সিনিয়র দলে চান্স দিতে হলে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে। তাঁকে ঘরোয়া ক্রিকেট এবং ভারত ‘এ’ দলের হয়ে খেলতে হবে। সব মিলিয়ে, বর্তমানে ভারতে তরুণ খেলোয়াড়দের আধিক্য তৈরি হয়েছে। তাই, সবার পক্ষে জাতীয় দলে জায়গা পাওয়া খুব কঠিন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন। Team India: এই ৫ প্লেয়ারের জাদুতেই ফের T20 বিশ্বকাপ জিতল ভারত!