অশ্লীল অঙ্গভঙ্গিতে বিতর্কে টিম ডেভিড, RCB তারকার বিরুদ্ধে কড়া শাস্তি দিলো BCCI !!

গত ১০মে, IPL 2026-এর ৫৪তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে রোমাঞ্চকর জয়লাভ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তবে ম্যাচের পর আলোচনার কেন্দ্রে উঠে আসেন RCB তারকা…

1000253700 11zon

গত ১০মে, IPL 2026-এর ৫৪তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে রোমাঞ্চকর জয়লাভ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তবে ম্যাচের পর আলোচনার কেন্দ্রে উঠে আসেন RCB তারকা টিম ডেভিড (Tim David)। ডাগআউটে বসে তার করা একটি অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে এবং BCCI তার বিরুদ্ধে কঠোর শাস্তি ও সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করে দেখছে।

আরও পড়ুন। IPL 2026: মুম্বাইয়ের প্লে-অফের আশা চূর্ণ করলেন ক্রুনাল, ২ উইকেটে বড় জয়লাভ করলো RCB !!

মেজাজ হারালেন টিম ডেভিড

Tim David, IPL 2026
Tim David

গত ১০মে, RCB বনাম MI-এর ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর। দ্বিতীয় ইনিংসের শেষের দিকে ম্যাচটি একটি রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু, RCB ডাগআউটে বসে থাকা টিম ডেভিডকে নিজের মেজাজ হারাতে দেখা যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, টিম ডেভিড নিজের দুহাতের মধ্যমা আঙুল উঁচু করে দেখাচ্ছেন। এর থেকে স্পষ্ট হয়েছে যে, টিম ডেভিড একটি অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন। টিম ডেভিড কাকে এই অঙ্গভঙ্গি প্রদর্শন করছিলেন সেটা এখনও স্পষ্ট হয়নি।

টিম ডেভিডকে কি ব্যান করা হবে ?

RCB তারকা টিম ডেভিডের (Tim David ) এই আচরণকে ICC ২.৬ ধারার সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য করা হচ্ছে, যা মাঠে যেকোনো অশ্লীল, অশালীন বা আপত্তিকর অঙ্গভঙ্গি ব্যবহার নিষিদ্ধ করে। এখন, ম্যাচ রেফারি তাঁর এই অপরাধটিকে লেভেল ২ বা ৩ পর্যায়ের বলে মনে করেন, তাহলে ৩০% ম্যাচ-ফি জরিমানার পাশাপশি টিম ডেভিডকে ১/২ ম্যাচের জন্য ব্যান করা যেতে পারে।

আরও পড়ুন। IPL 2026: অক্ষর-মিলার জুটির সামনে আত্মসমর্পণ করলো পাঞ্জাব, ওউইকেটে জয়লাভ করলো DC !!

শেষ বলে জয়লাভ করলো RCB

মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৬ রান করতে সক্ষম হয় মুম্বাই। কিন্তু, রান তাড়া করতে নেমে RCB-র উইকেট দ্রুত গতিতে পড়তে শুরু করেছিল। ক্রুনাল পান্ডিয়া দায়িত্ব নিয়ে ব্যাটিং করছিলেন। শেষ ওভারে জয়ের জন্য RCB-র প্রয়োজন ছিল ১৫ রান। সূর্যকুমার যাদব এই ওভারে রাজ বাওয়াকে বল দেন। তিনি ১৫ রান ডিফেন্ড করতে ব্যর্থ হন। শেষ বলে ২ রান নিয়ে RCB জয়লাভ করে এবং মুম্বাই ইন্ডিয়ান্স IPL 2026-এর প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়।

Read more: নতুন অধিনায়কের দৌড় থেকে বাদ পড়লেন সঞ্জু-শ্রেয়াস-হার্দিক, এই IPL তারকাকে T20 ফরম্যাটের দায়িত্ব দিতে চলেছে BCCI !!