অক্ষর-মিলার জুটির সামনে আত্মসমর্পণ করলো পাঞ্জাব, ওউইকেটে জয়লাভ করলো DC !!

গতকাল অর্থাৎ ১১ মে, হিমাচল প্রদেশের HPCA স্টেডিয়ামে IPL 2026-এর ৫৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত…

1000253689 11zon

গতকাল অর্থাৎ ১১ মে, হিমাচল প্রদেশের HPCA স্টেডিয়ামে IPL 2026-এর ৫৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন DC অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১০ রান করে PBKS। জবাবে, মাত্র ১৯ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। এই ম্যাচে পরাজয়ের পর পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে নেমে এসেছে পাঞ্জাব।

আরও পড়ুন। IPL 2026: উর্ভিলের ঝোড়ো ইনিংসে নাস্তানাবুদ হলো LSG, ৫ উইকেটে জয়লাভ করলো CSK !!

ভালো ব্যাটিং করলেন আইয়ার-আর্য

Shreyas Iyer and Priyansh Arya, IPL 2026
Shreyas Iyer and Priyansh Arya

প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস দলের দুই ওপেনার ব্যাটসম্যান প্রভসিমরন সিং ১৫ বলে ১৮ এবং প্রিয়াংশ আর্য ৩৩ বলে ৫৬ রান করেন। এরপর, অধিনায়ক শ্রেয়াস আইয়ার মাত্র ৩৬ বলে ৩টি ছয় এবং ৫টি চার সহ ৫৯* রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। কুপার কনোলি ২৭ বলে ৩৮ এবং সুর্যাংশ শেডগে মাত্র ৮ বলে ২১* রান করেন। যদিও, মার্কাস স্টয়নিস এবং শশাঙ্ক সিং যথাক্রমে ১ ও শূন্য রান করে আউট হন। দিল্লি ক্যাপিটালসের হয়ে ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং মাধব তিওয়ারি। এছাড়া, ১টি উইকেট নিয়েছিলেন মুকেশ কুমার।

আরও পড়ুন। আয়ারল্যান্ড-ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের দল ঘোষণা করলো বোর্ড, সূর্য-হার্দিকের বদলে ক্যাপ্টেন্সি করবেন এই তারকা !!

১৯ ওভারে রান তাড়া করলো DC

২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির দুই ওপেনার ব্যাটসম্যান কেএল রাহুল এবং অভিষেক পোরেল যথাক্রমে ৯ এবং ৫ রান করতে সক্ষম হন। এরপর, সাহিল পারাখ ৬ বলে ১৩ এবং ট্রিস্টান স্থাবস ১৭ বলে ১২ করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, অধিনায়ক অক্ষর প্যাটেল মাত্র ৩০ বলে ৮টি চার এবং ২টি ছয় সহ ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। ওদিকে, ডেভিড মিলার ২৮ বলে ৫১ এবং আশুতোষ শর্মা ১০ বলে ২৪ রান করেন। অবশেষে, মাধব তিওয়ারি ৮ বলে ১৮ এবং আকিব নবী ২ বলে ১০ রান করে নট আউট ছিলেন। পাঞ্জাব কিংসের হয়ে ২টি করে উইকেট নেন যশ ঠাকুর এবং আরশদীপ সিং। এছাড়া, মার্কাস স্টয়নিস এবং বেন দ্বরশুইস ১টি করে উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন। IPL 2026: পাঞ্জাবের বিপক্ষে এই ২ খেলোয়াড়কে চান্স দেবে DC, বাদ পড়বেন বিপ্রজ-নিশাঙ্কা !!