গতকাল IPL 2026-এর ৫৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটানস। এই রোমাঞ্চকর ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন SRH অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান করে GT। কিন্তু, এই রান তাড়া করতে নেমে মাত্র ৮৬ রানে অলআউট হয় SRH। এই ম্যাচে জয়লাভ করে পয়েন্টস টেবিলে শীর্ষে পৌঁছে গেছে গুজরাট।
১৬৮ রান করলো GT
প্রথমে ব্যাট করতে নেমে, গুজরাট টাইটানস দলের দুই ওপেনার সাই সুদর্শন এবং শুভমান গিল যথাক্রমে ৬১ এবং ৫ রান করেন। ৪৪ বলে ২টি ছয় এবং ৫টি চার সহ ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাই। এরপর, জস বাটলার ১১ বলে ৭ এবং নিশান্ত সিন্ধু ১৪ বলে ২২ রান করে আউট হন। পরবর্তী ব্যাটসম্যান, ওয়াশিংটন সুন্দর মাত্র ৩৩ বলে ৭টি চার এবং ১টি ছয় সহ ৫০ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। এছাড়া, জেসন হোল্ডার ১০ বলে ১১* এবং রাহুল তেওয়াতিয়া ১ বলে ৪* রান করে নটআউট ছিলেন। SRH-এর হয়ে ২টি করে উইকেট নেন সাকিব হোসেন এবং প্রফুল্ল হিঙ্গে। এছাড়া, প্যাট কামিন্স একটি উইকেট পেয়েছিলেন।
আরও পড়ুন। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না বুমরাহ-সাই, অভিষেক করবেন এই ২ তারকা !!
দুর্ধর্ষ বোলিং করলো GT
১৬৯ রান তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের স্টার্ট একেবারেই ভালো হয়নি। মাত্র শূন্য এবং ৬ রান করে আউট হন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। এরপর, ইশান কিষাণ ৭ বলে ১১ এবং হেনরিক ক্লাসেন ১৬ বলে ১৪ রান করেন। স্মরণ রবিচন্দ্রন ৯, সলিল আরোরা ১৬ এবং নীতিশ কুমার রেড্ডি ২ রান করে আউট হন। এছাড়া, প্যাট কামিন্স ৯ বলে ১৯ এবং শিবাঙ্গ কুমার ৬ বলে ৪ রান করেন। অবশেষে, প্রফুল্ল হিঙ্গে ৮ বলে ৩ রান করে আউট হয়েছিলেন। গুজরাট টাইটানসের হয় ৩টি করে উইকেট নিয়েছিলেন জেসন হোল্ডার এবং কাগিসো রাবাডা। ওদিকে, প্রসিদ্ধ কৃষ্ণা ২টি, মোহাম্মদ সিরাজ ১টি এবং রশিদ খান ১টি উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন। IPL 2026: রাজস্থানের বিরুদ্ধে ৭৭ রানে জয়লাভ করলো GT, ভালো পারফর্ম করলেন রশিদ-গিল !!
