গতকাল অর্থাৎ ৯ই মে, সওয়াই মানসিংহ স্টেডিয়ামে IPL 2026-এর ৫২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটানস। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন RR অধিনায়ক যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। রিয়ান পরাগ (Riyan Parag) এই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারেননি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২২৯ রানের পাহাড়সম স্কোর খাড়া করে GT। জবাবে, ১৬.৩ ওভারে ১৫২ রান করে অল আউট হয় রাজস্থান। ফলস্বরূপ, ৭৭ রানে বড় জয়লাভ করে শুভমান গিলের দল।
দুর্দান্ত ব্যাটিং করলেন গিল-সুদর্শন

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস দলের দুই ওপেনার ব্যাটসম্যান সাই সুদর্শন এবং শুভমান গিল যথাক্রমে ৫৫ এবং ৮৪ রান করেন। মাত্র ৪৪ বলে ৯টি চার এবং ৩টি ছয় সহ ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন শুভমান। ওদিকে, সাই সুদর্শন ৩৬ বলে ২টি ছয় এবং ৪টি চার মারেন। পরবর্তী ব্যাটসম্যান, জস বাটলার ১৩ বলে ১০ এবং রাহুল তেওয়াতিয়া ৪ বলে ১৪* রান করেন। ওয়াশিংটন সুন্দর মাত্র ২০ বলে ৩৭* এবং জেসন হোল্ডার ৭ বলে ৭ রান করতে সক্ষম হন। রাজস্থানের হয়ে ২টি উইকেট নেন ব্রিজেশ শর্মা, এবং ১টি করে উইকেট নেন যশ রাজ পুঞ্জা ও জাদেজা।
Gujarat Titans climb to second place on the points table with a dominant 77-run victory. 👊🔥
📷-BCCI#teamindia #bharatarmy #coti🇮🇳 #ipl2026 #Gtvsrr pic.twitter.com/HkgGzHzNp4
— The Bharat Army (@thebharatarmy) May 9, 2026
মাত্র ১৫২ রান করলো RR
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে RR দলের দুই ওপেনার ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল যথাক্রমে ৩৬ এবং ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, উইকেটকিপার ধ্রুব জুরেল ১০ বলে ২৪ এবং রবীন্দ্র জাদেজা ২৫ বলে ৩৮ রান করেন। সিমরন হেটমায়ার ৬, শুভম দুবে ১৫ এবং ডোনোভান ফেরেরা মাত্র ৪ রান করতে সক্ষম হন।
এরপর, জোফ্রা আর্চার ৫, তুষার দেশপান্ডে ১ এবং ব্রিজেশ শর্মা ১ রান করেছিলেন। গুজরাট টাইটানসের হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন রশিদ খান। এছাড়া, জেসন হোল্ডার ৩টি এবং কাগিসো রাবাডা ২টি, মোহাম্মদ সিরাজ ১টি উইকেট নিয়েছিলেন। এই ম্যাচে জয়ের পর GT পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে।
আরও পড়ুন। IPL 2026: অ্যালেনের ঝড়ে উড়লো দিল্লি ক্যাপিটালস, ৮ উইকেটে বড় জয়লাভ করলো KKR !!
