আজ অর্থাৎ ৯ই মে, জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে IPL 2026-এর ৫২তম ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটানস। এই ম্যাচটি দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এই মরশুমে এখনও পর্যন্ত ১০টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে RR। ওদিকে, একই সংখ্যক ম্যাচ জিতে গুজরাট টাইটানস পঞ্চম স্থানে আছে। আজকের ম্যাচে যে দল জিতবে, সেই দল পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে পৌঁছাবে।
Read more: IPL 2026: অ্যালেনের ঝড়ে উড়লো দিল্লি ক্যাপিটালস, ৮ উইকেটে বড় জয়লাভ করলো KKR !!
চান্স পাবেন এই ২ তারকা খেলোয়াড়

সূত্রের খবর অনুযায়ী, গুজরাটের বিরুদ্ধে ম্যাচে জয়লাভের জন্য দলে কিছু বড় পরিবর্তন করতে চলেছে রাজস্থান রয়্যালস। মিডল অর্ডারকে শক্তিশালী করতে শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাকে (Dasun Shanaka) দলে সামিল করবে RR টিম ম্যানেজমেন্ট। বড় শট খেলার পাশাপাশি বল হাতেও ভালো পারফর্ম করতে পারেন শানাকা। ওদিকে, বোলিং বিভাগে কিউই পেসার অ্যাডাম মিলনেকে (Adam Milne) প্লেয়িং ইলেভেনে রাখতে চলেছে রাজস্থান।
বাদ পড়বেন এই ২ খেলোয়াড়

সূত্রের খবর অনুযায়ী, বাঁহাতি ফাস্ট বোলার নান্দ্রে বার্গার (Nandre Burger) এবং অলরাউন্ডার ডোনোভান ফেরেরাকে (Donovan Ferreira) গুজরাটের বিরুদ্ধে আসন্ন ম্যাচে বাদ দেওয়া হবে। তাদের জায়গায় দাশুন শানাকা এবং অ্যাডাম মিলনেকে প্লেয়িং ইলেভেনে সামিল করা হবে। ফিনিশার হিসেবে শানাকা এবং বোলিং বিভাগে মিলনের উপস্থিতি রাজস্থান রয়্যালসের একাদশকে আরও শক্তিশালী করে তুলবে।
Read more: IPL 2026: পাঞ্জাবকে ৩৩ রানে হারিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে SRH, দুর্দান্ত ব্যাটিং করলেন ক্লাসেন-ইশান !!
এগিয়ে আছে গুজরাট টাইটানস
IPL-এ এখনও পর্যন্ত গুজরাট টাইটানস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে, গুজরাট টাইটানস ৬টি ম্যাচে জয়লাভ করেছে। মানসিকভাবে গুজরাট টাইটানস শক্তিশালী হলেও, এই মরশুমে রাজস্থানের দুর্দান্ত পারফরম্যান্সের কথা বিবেচনা করে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হচ্ছে।
গুজরাটের বিরুদ্ধে রাজস্থানের সম্ভাব্য একাদশ
যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (WK), শুভম দুবে, রিয়ান পরাগ (C), দাসুন শানাকা, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, ব্রিজেশ শর্মা, রবি বিষ্ণোই এবং অ্যাডাম মিলনে। ইমপ্যাক্ট প্লেয়ার: তুষার দেশপান্ডে।
Read more: IPL 2026: GT-র বিরুদ্ধে বাদ পড়বেন পাঞ্জাবের এই ২ তারকা, তাদের স্থলাভিষিক্ত হবেন শেডগে-ব্রার !!
