মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবেন না জিতেশ-বেথেল, তাদের স্থলাভিষিক্ত হবেন এই ২ তারকা!!

আজ অর্থাৎ রবিবার, রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে IPL 2026-এর ৫৪তম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সূত্রের খবর অনুযায়ী,…

1000253322 11zon

আজ অর্থাৎ রবিবার, রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে IPL 2026-এর ৫৪তম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সূত্রের খবর অনুযায়ী, এই ম্যাচে RCB তাদের প্লেয়িং ইলেভেনে বেশ কিছু পরিবর্তন করতে চলেছে। আগের কয়েকটি ম্যাচে, ধারাবাহিকতার অভাব লক্ষ্য করেছে বেঙ্গালুরু। তাই, MI-এর বিরুদ্ধে দুজন তারকা খেলোয়াড়কে প্লেয়িং ইলেভেনে সামিল করতে চলেছেন রজত পাটিদার।

আরও পড়ুন। IPL 2026: প্লে-অফের আগেই বড় ধাক্কার সম্মুখীন MI, স্যান্টনারের পর আহত হলেন এই তারকা !!

চান্স পেতে পারেন এই ২ তারকা

এই মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সবথেকে বড় সমস্যা হলো তাদের মিডল অর্ডার।উইকেটকিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা (Jitesh Sharma) ক্রমাগত ফ্লপ হয়ে চলেছেন। তাই, মুম্বাইয়ের বিরুদ্ধে অনুষ্ঠিতব্য ম্যাচে তাঁর জায়গায় ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) সুযোগ দেওয়া যেতে পারে। মিডল অর্ডার মজবুত করার পাশাপাশি বোলিংয়েও অবদান রাখতে পারবেন ভেঙ্কি।

Venkatesh Iyer and Jacob Duffy, IPL 2026
Venkatesh Iyer and Jacob Duffy

সূত্রের খবর অনুযায়ী, ফিল সল্ট এই ম্যাচে অংশগ্রহণ করতে পারেন। ওদিকে, বোলিং বিভাগে জ্যাকব ডাফিকে (Jacob Duffy) অন্তর্ভুক্ত করতে পারে RCB টিম ম্যানেজমেন্ট। নিজের IPL অভিসেক ম্যাচে ৩টি উইকেট নিয়ে সকলের নজর কেড়েছিলেন ডাফি। MI-এর শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে জ্যাকব ডাফিকে দলে সামিল করতে চাইবেন রজত পাটিদার। ডাফি দলে প্রবেশ করলে, জ্যাকব বেথেলকে বেঞ্চে বসে থাকতে হতে পারে।

কোহলি-পাটিদারের উপর থাকবে নজর

মিডল অর্ডার এবং বোলিং বিভাগে পরিবর্তন হলেও, ব্যাটিং লাইনআপে বিরাট কোহলি ও রজত পাটিদারের উপর সবার নজর থাকবে। বর্তমানে কিং কোহলি দুর্দান্ত ফর্মে আছেন এবং রায়পুরের পিচে তাঁর লক্ষ্য হবে দলকে ভালো স্টার্ট দেওয়া। ওদিকে, অধিনায়ক রজত পাটিদার আগের ম্যাচে ভালো ব্যাটিং করেছেন। তাই, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভালো স্ট্রাইক রেটে রানের ধারা বজায় রাখার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। এবার, RCB-র টপ অর্ডার মুম্বাইয়ের বিরুদ্ধে কেমন পারফর্ম করে সেটাই দেখার বিষয়।

MI-এর বিপক্ষে RCB-র সম্ভাব্য একাদশ

বিরাট কোহলি, ফিল সল্ট (WK), দেবদত্ত পাডিক্কাল, রজত পাটিদার (C), ভেঙ্কটেশ আইয়ার, ক্রুনাল পান্ডিয়া, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, সুয়াশ শর্মা, জশ হ্যাজেলউড এবং জ্যাকব ডাফি

Read more: IPL 2026: RCB-র বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি হাঁকালেন মার্শ, ৯ রানে জয়লাভ করলো LSG !!