বর্তমানে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত আছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে, IPL শেষ হওয়ার পরেই ভারতীয় দলে (Team India) বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, ভবিষ্যতের কথা মাথায় রেখে ওডিআই এবং T20 দলের অধিনায়ক বদল করার সিদ্ধান্ত নিয়েছে BCCI। দুই ফরম্যাটেই একেবারে নতুন অধিনায়ক নিযুক্ত করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে, বর্তমান ওয়ানডে অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ও T20 অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জন্য সমস্যা বেড়েছে।
আরও পড়ুন। IPL 2026-এ নজর সিলেক্টরদের, ওডিআই বিশ্বকাপের দলে চান্স পাবেন বিরাট-রোহিত সহ এই সমস্ত ম্যাচউইনার !!
নতুন অধিনায়ক হবেন এই তারকা

বর্তমানে, শ্রেয়াস আইয়ার নিজের ক্যাপ্টেন্সি এবং ব্যাটিং দিয়ে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। শুধু একজন ব্যাটসম্যান হিসেবে নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে শ্রেয়াসকে (Shreyas Iyer) T20 অধিনায়ক এবং ওয়ানডে ফরম্যাটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড। ওয়ানডে অধিনায়ক হিসেবে শ্রেয়াসকে নিযুক্ত করার ব্যাপারেও বোর্ড নানারকম পরিকল্পনা করছে। এবারের IPL-এ আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে PBKS দল ভালো পারফর্ম করছে।
New white ball
There are talks that BCCI is considering one captain for white ball cricket and they are planning to make SHREYAS IYER as white ball captain (odi+t20i).
Shubman gill is going to be the red-ball team’s captain. pic.twitter.com/o6xJ7Z3oaC— Sports Claus (@sportsclaus) May 9, 2026
বড় ধাক্কার সম্মুখীন শুভমান

২০২৫ সালে রোহিত শর্মার (Rohit Sharma) জায়গায় শুভমান গিলকে (Shubman Gill) ওয়ানডে অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়। এরপর, গিলের ক্যাপ্টেন্সিতে টানা ২টি সিরিজ হেরেছে ভারত। ২০২৫ সালে অস্ট্রেলিয়া ও ২০২৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু, ২০২৭ সালে অনুষ্ঠিতব্য ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে বোর্ড একজন দক্ষ এবং প্রভাবশালী খেলোয়াড়কে অধিনায়কের পদে বসাতে চাইছে। সেক্ষেত্রে, এগিয়ে আছেন টিম ইন্ডিয়ার নামকরা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। তাঁর বর্তমান ফর্ম এবং দুর্দান্ত ক্যাপ্টেন্সি ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে।
চাপ বেড়েছে সূর্যকুমারের

২০২৬ সালে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে টিম ইন্ডিয়া (Team India) T20 বিশ্বকাপ জিতেছিল। কিন্তু, তখন থেকে এখনও পর্যন্ত তিনি খারাপ ফর্ম নিয়ে সমস্যায় আছেন। বোর্ড মনে করে, এমন কাউকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত যিনি ওয়ানডে ও T20 উভয় ফরম্যাটে দক্ষতার সঙ্গে ক্যাপ্টেন্সি করতে পারবেন। তাই, সূর্যকুমার যাদবের জায়গায় শ্রেয়াসকে (Shreyas Iyer) নতুন T20 অধিনায়কের দায়িত্ব দেওয়ার কথা ভাবছে BCCI। জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল (Team India) T20 ও ওডিআই সিরিজ খেলবে। এই সিরিজেই শ্রেয়াসকে ক্যাপ্টেনের ভূমিকা পালন করতে দেখা যেতে পারে।
