আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক করবেন এই ৪ খেলোয়াড়, বাদ পড়বেন পন্থ-সুদর্শন !!

আগামী ৩১শে মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ (IPL 2026) টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর, আফগানিস্তানের বিপক্ষে একটি একক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।…

1000252552 11zon

আগামী ৩১শে মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ (IPL 2026) টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর, আফগানিস্তানের বিপক্ষে একটি একক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলের সিনিয়র খেলোয়াড়দের এই সিরিজে বিশ্রাম দেওয়া হবে। তাদের জায়গায় তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড়, যারা ঘরোয়া ক্রিকেট এবং IPL-এ ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন, তাদের চান্স দেবে BCCI। আগামী ৬ই জুন চণ্ডীগড়ের নতুন পিসিএ স্টেডিয়ামে এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Read more: IND vs AFG: আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না গিল-বুমরাহ, তাদের স্থলাভিষিক্ত হবেন এই ২ IPL তারকা !!

অভিষেকের সুযোগ পাবেন এই ৪ তারকা

১. রুতুরাজ গায়কওয়াড

দীর্ঘদিন ধরে ভারতের টেস্ট দলে জায়গা করার জন্য অদম্য চেষ্টা করছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড (Ruturaj Gaikwad)। ভারতের স্পিন-ফ্রেন্ডলি কন্ডিশনে রুতুরাজকে চান্স দিতে পারে বোর্ড। শুধু IPL নয়, রঞ্জি ট্রফিতে তিনি মহারাষ্ট্রের ক্যাপ্টেন্সি করেছেন। তাই, ভারত বনাম আফগানিস্তানের (IND vs AFG) আসন্ন টেস্ট সিরিজে তাঁকে দলের মিডল অর্ডার ব্যাটসম্যানের ভূমিকায় দেখা যেতে পারে।

Ruturaj Gaikwad and Dhruv Jurel, IND vs AFG
Ruturaj Gaikwad and Dhruv Jurel

২. ধ্রুব জুরেল

এবারের IPL-এ রাজস্থান রয়্যালস দলের হয়ে ৩নম্বরে ব্যাটিং করে দর্শকদের মন জয় করেছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেল (Dhruv Jurel)। বর্তমানে ঋষভ পন্থ (Rishabh Pant) একেবারেই ফর্মে নেই, তাই ধ্রুবকে তাঁর জায়গায় দলে সামিল করতে চাইছে বোর্ড। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংয়ের দক্ষতা, টিম ইন্ডিয়ার স্কোয়াডে তাঁর জায়গা আরও পাকা করে তোলে। তবে, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে পারেন।

৩. রিয়ান পরাগ

এই লিস্টে তৃতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। ঘরোয়া ক্রিকেটে তিনি প্রচুর রান করেছেন। আগ্রাসী ব্যাটিং এবং অফ-স্পিন বোলিং করার দক্ষতা তাঁকে আরও অপ্রতিরোধ্য করে তোলে। যদিও, নিজের ক্যাপ্টেন্সি এবং ব্যাটিংয়ের জন্য এই বছর তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। কিন্তু, ৯০ রানের একটি দুর্দান্ত ইনিংসের মাধ্যমে তিনি প্রত্যাবর্তন করেছেন।

Riyan Parag and Devdutt Padikkal, IND vs AFG
Riyan Parag and Devdutt Padikkal

৪. দেবদত্ত পাডিক্কাল

২০২৬ সালের IPL-এ ধারাবাহিকভাবে রান করে চলেছেন RCB দলের তারকা ব্যাটসম্যান দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal)। একজন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে তিনি ভারতের টেস্ট দলে সাই সুদর্শনের (Sai Sudharshan) জায়গা নিতে পারেন। শুধু IPL নয়, এবছর ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফর্ম করেছেন তিনি। এই সময়কালে তাঁর ব্যাট থেকে টি সেঞ্চুরি এসেছে। তাই, ভারত বনাম আফগানিস্তানের (IND vs AFG) আসন্ন টেস্ট সিরিজে তাঁকে দলে রাখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Read more: IND vs AFG: আফগানিস্তানের বিরুদ্ধে খেলার চান্স পাবেন না পন্থ, IPL চলাকালীন ১৫ সদস্যের দল ঘোষণা করলো বোর্ড !!