আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না গিল-বুমরাহ, তাদের স্থলাভিষিক্ত হবেন এই ২ IPL তারকা !!

ইতিমধ্যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ টুর্নামেন্ট প্রায় মাঝ পর্যায়ে এসে পৌঁছেছে। আগামী ৩১শে মে, IPL 2026-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর, ভারত ও আফগানিস্তানের (IND…

1000250999 11zon

ইতিমধ্যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ টুর্নামেন্ট প্রায় মাঝ পর্যায়ে এসে পৌঁছেছে। আগামী ৩১শে মে, IPL 2026-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর, ভারত ও আফগানিস্তানের (IND vs AFG) মধ্যে ৬ জুন একটি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা আছে। IPL খেলার পরেই ফিটনেস এবং ওয়ার্কলোডের কথা বিবেচনা করে, সিনিয়র খেলোয়াড়দের এই টেস্ট সিরিজে চান্স না দেওয়ার পরিকল্পনা করছে BCCI। তাই, ভারত বনাম আফগানিস্তানের (IND vs AFG) টেস্ট সিরিজে তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ বাড়বে।

Read more: পাডিক্কাল-কোহলির ঝড়ের সামনে টিকতে পারলো না GT, সুদর্শনের সেঞ্চুরি হলো বৃথা !!

বিশ্রামে থাকবেন সিনিয়র খেলোয়াড়রা

বর্তমানে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের ওয়ার্কলোডের উপর বিশেষ নজরদারি রাখছে। শুভমান গিল, কেএল রাহুল, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহের মতো খেলোয়াড়রা টানা ক্রিকেট খেলে চলেছেন। তাই, তাদের ইনজুরির আশঙ্কা বেড়েই চলেছে। আফগানিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজটি (IND vs AFG) WTC চক্রের অংশ নয়, তাই সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া যেতে পারে।

IPL-এ ভালো পারফর্ম করলে চান্স নিশ্চিত

সূত্রের খবর অনুযায়ী, IPL 2026-এর প্লে-অফ এবং ফাইনাল ম্যাচের উপর খেলোয়াড়দের অংশগ্রহণ নির্ভর করবে। প্রধান খেলোয়াড়রা যদি ফাইনাল ম্যাচে খেলেন, তাহলে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে (IND vs AFG) তাদের বাদ দেওয়া নিশ্চিত। আবার যদি প্লে-অফের আগেই তাদের দল ছিটকে যায়, তাহলে তাদের দেখা যেতে পারে আসন্ন টেস্ট সিরিজে। তবে, এবার BCCI কর্মকর্তারা কি সিদ্ধান্ত নেন, সেটাই দেখার বিষয়।

ওডিআই এবং টেস্টে বেশি গুরুত্ব দিচ্ছে ভারত

বর্তমানে টেস্ট সিরিজ এবং ওয়ানডে ম্যাচে বেশি গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল। আফগানিস্তানের পর, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। এই ২টি টেস্ট সিরিজ WTC-র অংশ।
তারপর, ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই, পরবর্তী ওয়ানডে ম্যাচ গুলিও টিম ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হলে, তাদের জায়গায় ঘরোয়া ক্রিকেট এবং IPL-এ ভালো পারফর্ম করা তরুণ খেলোয়াড়দের চান্স দেওয়া যেতে পারে। যার ফলে ভারতীয় দল মজবুত হওয়ার পাশাপাশি, তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবেন।

আফগানিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য টেস্ট স্কোয়াড

রুতুরাজ গায়কওয়াড, অভিমন্যু ঈশ্বরন, সাই সুদর্শন, শ্রেয়াস আইয়ার, ইশান কিষাণ (WK), সরফরাজ খান, ধ্রুব জুরেল (WK), হর্ষ দুবে, রবীন্দ্র জাদেজা (C), নীতিশ কুমার রেড্ডি, মুকেশ কুমার, আকিব নবী, অংশুল কম্বোজ, মানব সুথার এবং তনুষ কোটিয়ান।

Read more: IND vs AFG: আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে চান্স পাবেন সরফরাজ-নবী-পাডিক্কাল, IPL চলাকালীন বড় ঘোষণা করা হলো !!