IPL 2026-এ নজর সিলেক্টরদের, ওডিআই বিশ্বকাপের দলে চান্স পাবেন বিরাট-রোহিত সহ এই সমস্ত ম্যাচউইনার !!

IPL 2026-এ এখনও পর্যন্ত অনেক তরুণ খেলোয়াড় নিজেদের প্রতিভা দেখিয়েছেন এবং অনেক অভিজ্ঞ খেলোয়াড় প্রত্যাবর্তন করে জাতীয় দলের নির্বাচকদের নজরে এসেছেন। ২০২৭ সালে অনুষ্ঠিতব্য ওডিআই…

1000250672 11zon

IPL 2026-এ এখনও পর্যন্ত অনেক তরুণ খেলোয়াড় নিজেদের প্রতিভা দেখিয়েছেন এবং অনেক অভিজ্ঞ খেলোয়াড় প্রত্যাবর্তন করে জাতীয় দলের নির্বাচকদের নজরে এসেছেন। ২০২৭ সালে অনুষ্ঠিতব্য ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে IPL 2026-এ ভালো পারফর্ম করা খেলোয়াড়দের উপর নজর রাখছে BCCI। সূত্রের খবর অনুযায়ী, এমন অনেক খেলোয়াড় এবারের IPL-এ অংশগ্রহণ করছেন, যাদেরকে আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওডিআই বিশ্বকাপের জন্য ভারতের জাতীয় দলে (Team India) সামিল করা হবে।

আরও পড়ুন। Team India: ওডিআই বিশ্বকাপের প্লেয়িং ইলেভেন ঘোষণা করলেন অশ্বিন, বাদ পড়লেন ডাবল সেঞ্চুরি করা এই তারকা খেলোয়াড় !!

ক্যাপ্টেন্সি করবেন এই তারকা

Shubman Gill, Team India
Shubman Gill

ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেন শুভমান গিল (Shubman Gill)। তিনি IPL 2026-এ এখনও পর্যন্ত ৩৩০ রান করেছেন, এই সময়কালে তাঁর গড় হল ৪৭ এবং স্ট্রাইক রেট হল ১৪৮। ৭টি ম্যাচে তিনি ইতিমধ্যেই ৩টি হাফ সেঞ্চুরি করেছেন। ভালো ক্যাপ্টেন্সি করার পাশাপাশি দলের ওপেনার ব্যাটসম্যান হিসেবেও ধারাবাহিক ভাবে রান করে চলেছেন তিনি। বর্তমানে তিনি টিম ইন্ডিয়ার টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক পদে আছেন। তাই, তাঁর পারফরম্যান্স অব্যাহত থাকলে আসন্ন ওডিআই বিশ্বকাপে গিলকেই ভারতের নেতৃত্ব দিতে দেখা যাবে।

দলে থাকবেন বিরাট-রোহিত

Rohit Sharma and Virat Kohli, Team India
Rohit Sharma and Virat Kohli

সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলের (Team India) দুই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মাকেও বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে। বিরাট কোহলি সাম্প্রতিক কয়েকটি ওডিআই সিরিজে ৮৮ গড়ে ৬১৬ রান করেছেন। এর মধ্যে ২টি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি সামিল আছে। IPL 2026-এ কিং কোহলির ব্যাট থেকে ৮ ম্যাচে ৩৫১ রান এসেছে। ওদিকে, হিটম্যান রোহিত শর্মা গত ৯ ম্যাচে ৪০৯ রান করেছেন, এই সময়কালে তাঁর গড় ছিল ৪৫.৪০। তিনিও ২টি হাফ সেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এবারের IPL-এ প্রথম ৪ ম্যাচে ১৩৭ রান করেছেন রোহিত। যদিও, চোটের কারণে তিনি এখন ম্যাচ খেলতে পারছেন না।

চান্স পাবেন এই সমস্ত ম্যাচ উইনার

আসন্ন ওডিআই বিশ্বকাপে শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল এবং ঋষভ পন্থের মতো তারকাদের উপস্থিতি ভারতীয় দলের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করে তুলবে। এছাড়া, অলরাউন্ডার হিসেবে দলে থাকবেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের মতো খেলোয়াড়। টিম ইন্ডিয়ার (Team India) পেস বোলিং বিভাগের দায়িত্বে থাকবেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, আরশদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ। স্পিনার হিসেবে কুলদীপ যাদব এবং জাদেজা গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

ওডিআই বিশ্বকাপের জন্য ভারতের সম্ভাব্য ১৫ সদস্যের স্কোয়াড

রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (C), শ্রেয়াস আইয়ার (VC), ঋষভ পন্থ (WK), কেএল রাহুল (WK), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং আরশদীপ সিং।

Read more: Team India: ২০২৮ সালের T20 বিশ্বকাপে চান্স পাবেন বৈভব-সঞ্জু-রজত সহ এই ১৫ জন তারকা, IPL চলাকালীন বড় ঘোষণা করলো বোর্ড !!