MI হারের পর ভেঙে পড়লেন নীতা আম্বানি! নীতা আম্বানির প্রতিক্রিয়া দেখে অবাক ভক্তরা !!

গত ২৯শে এপ্রিল IPL 2026-এর এক রোমাঞ্চকর ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘটে গেল এক অবিশ্বাস্য নাটকীয়তা। বিশাল রান তাড়া করে MI-এর থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ শুধু…

1000250809 11zon

গত ২৯শে এপ্রিল IPL 2026-এর এক রোমাঞ্চকর ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘটে গেল এক অবিশ্বাস্য নাটকীয়তা। বিশাল রান তাড়া করে MI-এর থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ শুধু ম্যাচই জেতেনি, বরং মুম্বাই ইন্ডিয়ান্সের আত্মবিশ্বাসেও বড় ধাক্কা দিয়েছে। এই হারের পর MI শিবিরে হতাশা, বিস্ময় এবং আবেগ—সবকিছুই একসঙ্গে চোখে পড়েছে।

আরও পড়ুন। IPL 2026: হেড-ক্লাসেন ঝড়ে লণ্ডভণ্ড হলো মুম্বাই, রিকল্টনের সেঞ্চুরিও করতে পারলো না শেষ রক্ষা !!

রেকর্ড রান চেস, ম্যাচ ঘুরে গেল মুহূর্তেই

প্রথম ইনিংসে ব্যাট করে ২৪৩ রানের বিশাল স্কোর করে মুম্বাই, যেখানে রায়ান রিকলটন অপরাজিত ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শুরুতে মনে হচ্ছিল ম্যাচ একতরফা হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় ইনিংসে চিত্র পুরো বদলে যায়। ট্র্যাভিস হেড (৭৬) ও অভিষেক শর্মা (৪৫) ঝোড়ো ব্যাটিং শুরু করেন। এরপর হেনরিক ক্লাসেন ও সলিল অরোরা ম্যাচ শেষ করে দেন মাত্র ১৯ ওভারের মধ্যেই। এই জয় IPL-এর অন্যতম সেরা রানতাড়ার তালিকায় জায়গা করে নিয়েছে।

Nita Ambani and Akash Ambani, IPL 2026
Nita Ambani and Akash Ambani

MI শিবিরে হতাশা, তবুও আশা ছাড়ছেন না পোলার্ড

এই পরাজয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালকিন নীতা আম্বানি ও আকাশ আম্বানিকে হতাশ ও আবেগপ্রবণ দেখা যায়। এমনকি, রোহিত শর্মাও স্তব্ধ ছিলেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। তবে ব্যাটিং কোচ কাইরন পোলার্ড এখনো আশা ছাড়েননি। তাঁর মতে, মুম্বাই ইন্ডিয়ান্স এখনও গাণিতিকভাবে প্লে-অফের দৌড়ে রয়েছে এবং ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। তবে, এই ম্যাচ প্রমাণ করল, IPL-এ শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়।

আরও পড়ুন। IPL 2026: অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরির সামনে পর্যুদস্ত হলো DC, ৪৭ রানে জয়লাভ করলো হায়দ্রাবাদ !!