হোল্ডার-গিলের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে আত্মসমর্পণ করলো RCB, ৪ উইকেটে জিতলো গুজরাট !!

গতকাল অর্থাৎ ৩০শে এপ্রিল, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL 2026-এর ৪২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটানস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত…

1000250931 11zon

গতকাল অর্থাৎ ৩০শে এপ্রিল, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL 2026-এর ৪২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটানস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৫৫ রান করে অলআউট হয় RCB। রান তাড়া করতে নেমে ১৫.৫ ওভারে জয়লাভ করে গুজরাট টাইটানস। এই ম্যাচে জয়ের পর পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে পৌঁছেছে GT।

আরও পড়ুন। IPL 2026: চেন্নাইকে জেতাতে ব্যর্থ হলো রুতুরাজের স্লো ইনিংস, সুদর্শনের দাপটে ৮ উইকেটে জিতলো GT !!

গুজরাটের দুর্দান্ত বোলিং

এই উত্তেজনাপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন GT অধিনায়ক শুভমান গিল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার ব্যাটসম্যান জ্যাকব বেথেল মাত্র ৫ রান করে আউট হন। তবে, কিং কোহলি আগ্রাসী রূপ ধারণ করেছিলেন। তিনি, রাবাডার এক ওভারে টানা ৫টি চার মারেন। কিন্তু, ১৩ বলে ২৮ রান করে আউট হন কোহলি। এরপর, দেবদত্ত পাডিক্কাল এবং রজত পাটিদার যথাক্রমে ৪০ এবং ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

এছাড়া, রোমারিও শেফার্ড ১৭, টিম ডেভিড ৯, ক্রুনাল পান্ডিয়া ৪ এবং ভেঙ্কটেশ আইয়ার ১২ রান করেন। অবশেষে, ভুবনেশ্বর কুমার ১৫* রান করে নট আউট থাকলেও, জশ হ্যাজলউড রান আউট হন। গুজরাট টাইটানসের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নিয়েছেন আরশাদ খান। এছাড়া, জেসন হোল্ডার এবং রশিদ খান ২টি, রাবাডা এবং মোহাম্মদ সিরাজ ১টি করে উইকেট নিয়েছিলেন।

ঝোড়ো ব্যাটিং করলেন গিল-বাটলার

১৫৬ রান তাড়া করতে নেমে খুব শীঘ্রই আউট হন GT দলের তারকা ওপেনার সাই সুদর্শন। তিনি মাত্র ৫ বলে ৬ রান করেন। তবে, শুভমান গিল প্রথম থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করছিলেন। তিনি মাত্র ১৮ বলে ৩টি ছয় এবং ৪টি চার সহ ৪৩ রানের একটি দ্রুত ইনিংস খেলে আউট হন। এরপর, জস বাটলার ১৯ বলে ৩৯ এবং রাহুল তেওয়াতিয়া ১৭ বলে ২৭* রান করেন।

এছাড়া, ওয়াশিংটন সুন্দর ১২, শাহরুখ খান ৮ এবং জেসন হোল্ডার ১২ রান করতে সক্ষম হন। অবশেষে, রশিদ খান ৬ বলে ৭* রান করে নট আউট ছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। এছাড়া, রোমারিও শেফার্ড ২টি এবং সুয়াশ শর্মা ১টি উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন। IPL 2026: হ্যাজলউড-ভুবীর মারাত্মক বোলিংয়ের সামনে বিধ্বস্ত হলো DC, ৯ উইকেটে বড় জয়লাভ করলো RCB !!