IPL 2026-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পারফরম্যান্স সত্যিই প্রশংসাযোগ্য। এখনও পর্যন্ত, টি ম্যাচের মধ্যে টিতে জিতে পয়েন্টস টেবিলে স্থানে আছে RCB। কিন্তু, প্লে-অফ রাউন্ডের আগেই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে নিজের দেশে ফিরে গেছেন।
তাঁর অনুপস্থিতি RCB টিম ম্যানেজমেন্টের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে, কিছুদিন আগে এই তারকা আঙুলে চোটের কারণে ২টি ম্যাচে খেলতে পারেননি। এবার, তিনি আঙুলের স্ক্যান করাতে নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
Read more: IPL 2026: হ্যাজলউড-ভুবীর মারাত্মক বোলিংয়ের সামনে বিধ্বস্ত হলো DC, ৯ উইকেটে বড় জয়লাভ করলো RCB !!
আহত হয়েছিলেন এই তারকা

আসলে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের তারকা ওপেনার ব্যাটসম্যান ফিল সল্ট (Phil Salt) IPL 2026 চলাকালীন নিজের হাতের আঙুলে চোট পেয়েছিলেন। গত ১৮ই এপ্রিল, দিল্লির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাম হাতের আঙুলে চোট পান সল্ট। এরপর, তিনি ২টি ম্যাচ খেলতে পারেননি, তাঁর জায়গায় জেকব বেথেলকে (Jacob Bethell) ওপেনারের ভূমিকায় দেখা গিয়েছিল। তবে, সল্টের দ্রুত আরোগ্য কামনা করেছে RCB এবং ফিল সল্ট উন্নতমানের চিকিৎসার জন্য নিজের দেশে ফিরে গেছেন।
PHIL SALT HAS RETURNED TO UK FOR SCANS. [Espn Cricinfo]
– He is having finger injury.
RCB & Salt remain hopeful that the finger injury will be healed soon for his return back to India. pic.twitter.com/gxUuEWHvqC
— Johns. (@CricCrazyJohns) May 4, 2026
Read more: IPL 2026: হিটম্যান-রিকল্টনের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে পর্যুদস্ত হলো LSG, ৬ উইকেটে জয়লাভ করলো MI !!
আবার কি মাঠে নামবেন সল্ট ?
সূত্রের খবর অনুযায়ী, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নির্দেশ অনুসারে আঙুলের চোটের তীব্রতা যাচাই করতে তাঁকে (Phil Salt) দেশে ফিরতে বলা হয়েছে। তবে, RCB টিম মানাজমেন্ট এবং সমর্থকরা মনে করছেন যে, খুব শীঘ্রই ফিল সল্ট ফিট হয়ে ভারতে ফিরবেন। গতবারের IPL চ্যাম্পিয়ন RCB, এই মরশুমেও তাদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করবে। সেটা সম্ভব করতে হলে, ফিল সল্টকে তাদের প্রয়োজন হবে।
ফিল সল্ট কেন এতো গুরুত্বপূর্ণ?
IPL 2026-এ এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৬টি ম্যাচ খেলেছেন ইংলিশ তারকা ফিল সল্ট। এই ৬ ইনিংসে ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে ২০২ রান এসেছে। তাঁর অনুপস্থিতিতে জেকব বেথেলকে দলে সামিল করা হলেও, তিনি ভালো পারফর্ম করতে পারেননি। ৩ ম্যাচে মাত্র ৩৯ রান করেছেন বেথেল, তাই ফিল সল্ট প্লে-অফের আগে ফিট হয়ে গেলে তাঁকেই পুনরায় দলে সামিল করবে RCB।
Read more: IPL 2026: LSG-র বিরুদ্ধে কেন খেলেননি হার্দিক ?? প্রকাশ্যে এলো এই বড় কারণ !!
