গতকাল, ওয়াংখেড়ে স্টেডিয়ামে LSG-র বিরুদ্ধে ৬ উইকেটে বড় জয়লাভ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে, এই মরশুমে MI পল্টনের পারফরম্যান্স একেবারেই আশানরূপ হয়নি। বর্তমানে পয়েন্টস টেবিলে নবম স্থানে রয়েছে মুম্বাই। তবে, গতকালের ম্যাচে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে নানারকম আলোচনা শুরু হয়েছে। লখনউয়ের বিরুদ্ধে সূর্যকুমার যাদবকে MI-এর ক্যাপ্টেন্সি করতে দেখা গেছে।
কেন খেলেননি হার্দিক পান্ডিয়া?

গতকালের ম্যাচে টসের সময় সূর্যকুমার যাদব জানিয়েছেন যে, চোটের কারণেই লখনউয়ের ম্যাচে হার্দিক পান্ডিয়া খেলতে পারেননি। তাঁর পিঠে টান লেগেছে, যে কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই নিয়ে, এবারের IPL-এর ২টি ম্যাচে হার্দিক খেলেননি। ওদিকে, হিটম্যান রোহিত শর্মা ফিট হয়ে LSG-র বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে প্রত্যাবর্তন করেছিলেন। RCB-র বিরুদ্ধে শেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রোহিত, কিন্তু গতকাল একটি দুর্দান্ত ইনিংস খেলে MI-কে জিতিয়েছেন তিনি।
MI captain Hardik Pandya is missing from the LSG clash due to a back spasm, as per an update from the franchise.#IPL2026 #MIvLSG #MumbaiIndians pic.twitter.com/3JtOllO7YM
— Circle of Cricket (@circleofcricket) May 4, 2026
এই মরশুমে হার্দিকের পারফরম্যান্স
এবারের IPL-এ এখনও পর্যন্ত মোট ৮টি ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। এই সময়কালে ২০.৮৬ গড়ে এবং ১৩৬.৪৫ স্ট্রাইক রেটে তিনি মোট ১৪৬ রান করেছেন। এখনও পর্যন্ত, তাঁর ব্যাট থেকে ১৬টি চার ও মাত্র ৪টি ছক্কা এসেছে। বোলিংয়ে তিনি ১১.৯০ ইকোনমি রেটে ৪টি উইকেট নিতে পেরেছেন। প্রায় প্রত্যেক ম্যাচেই নিজের খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছেন হার্দিক। ওদিকে, দলের ক্রমাগত পরাজয় তাঁর ক্যাপ্টেন্সির উপর প্রশ্ন তুলতে শুরু করে।
ক্যাপ্টেন্সি হারাবেন হার্দিক
২০২৪ সালে MI-তে পুনরায় যোগ দেন হার্দিক পান্ডিয়া। তবে, সেই বছরেও প্লে-অফের বাইরে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এই নিয়ে টানা ৩ বছর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে MI দল খারাপ পারফর্ম করলো। সূত্রের খবর অনুযায়ী, তাঁর এই খারাপ ফর্ম অব্যাহত থাকলে খুব শীঘ্রই তাঁর কাছ থেকে ক্যাপ্টেন্সির দায়িত্ব কেড়ে নেওয়া হবে। তাঁর জায়গায় সূর্যকুমার যাদবকে নতুন অধিনায়ক করবে মুম্বাই। এখন টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়? সেটাই দেখার বিষয়।
Read more: IPL 2026: হিটম্যান-রিকল্টনের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে পর্যুদস্ত হলো LSG, ৬ উইকেটে জয়লাভ করলো MI !!
