আয়ারল্যান্ড-ইংল্যান্ডের বিপক্ষে T20 সিরিজে খেলবেন বৈভব-প্রিন্স-ইশান, IPL চলাকালীন বড় ঘোষণা করলো বোর্ড !!

আর কিছুদিন পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর, ভারতীয় দলের (Team India) খেলোয়াড়দের সময়সূচি খুব ব্যস্ত হয়ে উঠবে। আসলে, ইংল্যান্ড ও…

1000252109 11zon

আর কিছুদিন পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর, ভারতীয় দলের (Team India) খেলোয়াড়দের সময়সূচি খুব ব্যস্ত হয়ে উঠবে। আসলে, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। ২০২৬ সালের T20 বিশ্বকাপ জয়ের পর, ভারত প্রথমবার T20 সিরিজ খেলবে। তাই, এই ২টি সিরিজ নিয়ে ভক্তদের মধ্যে নানারকম আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অনেক অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সংমিশ্রণে স্কোয়াড তৈরি করবে ভারত।

Read more: Team India: আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না গিল-বুমরাহ, তাদের স্থলাভিষিক্ত হবেন এই ২ IPL তারকা !!

ক্যাপ্টেন্সি করবেন এই তারকা খেলোয়াড়

Suryakumar Yadav and Shreyas Iyer, Team India
Suryakumar Yadav and Shreyas Iyer

সূত্রের খবর অনুযায়ী, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নয় বরং শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) ভারতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হবে। বর্তমানে চলমান IPL-এ শ্রেয়াসের নেতৃত্বে পাঞ্জাব কিংস দারুণ পারফর্ম করছে। বর্তমানে পয়েন্টস টেবিলে শীর্ষে আছে PBKS। IPL 2026-এ তাঁর ব্যাট থেকে ভালোই রান এসেছে, তবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পাবেন শ্রেয়াস আইয়ার।

সুযোগ পাবেন এই সমস্ত তরুণ খেলোয়াড়

Prince Yadav and Vaibhav Sooryavanshi, Team India
Prince Yadav and Vaibhav Sooryavanshi

সূত্রের খবর অনুযায়ী, IPL 2026-এ ভালো পারফর্ম করা তরুণ খেলোয়াড়দের আসন্ন সিরিজগুলিতে চান্স দেওয়া হবে। এই লিস্টে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এবং প্রিন্স যাদবের (Prince Yadav) মতো খেলোয়াড় সামিল থাকবেন। এই মরশুমে, এখনও পর্যন্ত ১০ ইনিংসে ৪০০+ রান করে ফেলেছেন। ওদিকে, নিজের লাইন-লেন্থ এবং নিখুঁত ইয়র্কার দিয়ে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রিন্স যাদব। তাঁকেও আসন্ন সিরিজগুলোতে ভারতের জার্সিতে দেখা যেতে পারে।

ভারসাম্যপূর্ণ হবে ভারতের স্কোয়াড

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে ভারতীয় দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের ভারসাম্য থাকবে বলে মনে করা হচ্ছে। টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটিংয়ের দায়িত্বে থাকবেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। এছাড়া, মিডল অর্ডার ব্যাটসম্যানের দায়িত্ব পালন করবেন ইশান কিষাণ, রজত পাটিদার এবং রিঙ্কু সিংয়ের মতো তারকা খেলোয়াড়। ফিনিশারের দায়িত্বে থাকবেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং শিবম দুবের মতো খেলোয়াড়। টিম ইন্ডিয়ার বোলিং বিভাগের নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং আরশদীপ সিং।

Read more: Team India: IPL 2026-এ নজর সিলেক্টরদের, ওডিআই বিশ্বকাপের দলে চান্স পাবেন বিরাট-রোহিত সহ এই সমস্ত ম্যাচউইনার !!

খুব শীঘ্রই শুরু হবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ

আগামী জুন মাসে ভারত সফরে আসবে আয়ারল্যান্ড দল। ২৬ এবং ২৮শে জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি T20 সিরিজ খেলবে ভারত। এরপর, ইংল্যান্ডে গিয়ে ৫ জুলাই থেকে ভারত ৫ম্যাচের T20 সিরিজ খেলবে। ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত এই T20 সিরিজ চলবে। সব মিলিয়ে, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন T20 সিরিজগুলি ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের প্রস্তুত করতে বিশেষ সুবিধা প্রদান করবে।

ইংল্যান্ড-আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য স্কোয়াড

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ইশান কিষাণ (WK/VC), হার্দিক পান্ডিয়া, রজত পাটিদার, শিবম দুবে, রিঙ্কু সিং, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, আরশদীপ সিং, বৈভব সূর্যবংশী, প্রিন্স যাদব, রবি বিষ্ণোই এবং কুলদীপ যাদব।

Read more: Team India: আফগানিস্তানের বিরুদ্ধে খেলার চান্স পাবেন না পন্থ, IPL চলাকালীন ১৫ সদস্যের দল ঘোষণা করলো বোর্ড !!