আগের মাস থেকে টিম ইন্ডিয়ার (Team India) T20 অধিনায়ক পরিবর্তন নিয়ে নানারকম খবর পাওয়া যাচ্ছে। প্রথমে মনে করা হচ্ছিল যে, শ্রেয়াস আইয়ার বা শুভমান গিলকে নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু, তারপর এই জল্পনার অবসান ঘটে। তাদের বদলে সঞ্জু স্যামসন বা হার্দিক পান্ডিয়াকে নতুন T20 অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে বলে জানা যায়। কিন্তু, বর্তমান খবর অনুযায়ী হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক অজিত আগরকার অন্য একজন তারকাকে এই গুরু দায়িত্ব দিতে চলেছেন।
ইনি হবেন ভারতীয় দলের অধিনায়ক

অনেকদিন ধরেই জল্পনা চলছিল যে, খারাপ ফর্মের জন্য সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জায়গায় অন্য কাউকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করবে BCCI। কিন্তু, এখন সেইসব গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। ২০২৬ সালের T20 বিশ্বকাপে সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতেই ভারত (Team India) চ্যাম্পিয়ন হয়েছিল। তাই, ভবিষ্যতেও তিনিই T20 ফরম্যাটে ভারতের ক্যাপ্টেন্সি করবেন।
খারাপ ফর্মের কারণে ছড়িয়েছিল গুজব
২০২৫ সালের শেষ থেকে, সূর্যকুমার যাদব নিজের ফর্মের সঙ্গে লড়াই করছেন। তাই, মনে করা হয়েছিল যে খুব শীঘ্রই তাঁর জায়গায় অন্য কাউকে T20 অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হবে। এবারের IPL-এ
এখনও পর্যন্ত, ১১ ম্যাচে ১৭.৭২ গড়ে মাত্র ১৯৫ রান করতে সক্ষম হয়েছেন সূর্য। এই সময়কালে তাঁর ব্যাট থেকে একটি মাত্র হাফ-সেঞ্চুরি এসেছে। যদিও, ২০২৬ সালে টিম ইন্ডিয়ার হয়ে ১৪ ম্যাচে ৪টি হাফ-সেঞ্চুরি সহ তিনি ৪৮৪ রান করেছেন। তাই, এখন অধিনায়ক পরিবর্তন করার কোনো পরিকল্পনা করছে না বোর্ড।
আরও পড়ুন। তিলকের ঝড়ে উড়লো পাঞ্জাব কিংস, ৬ উইকেটে জয়লাভ করলো মুম্বাই ইন্ডিয়ান্স !!
ইংল্যান্ড-আয়ারল্যান্ডের বিরুদ্ধে করবেন ক্যাপ্টেন্সি
IPL 2026 শেষ হলেই আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের T20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। এরপর, জুলাই মাসে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের T20 সিরিজ খেলবে মেন ইন ব্লু-রা। যদিও, এখনও পর্যন্ত অনুষ্ঠানিকভাবে এই ২টি আসন্ন সিরিজের দল ঘোষণা করেনি BCCI। তবে, সূর্যকুমার যাদবকেই (Suryakumar Yadav) এই দায়িত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন। Team India: আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না বুমরাহ-সাই, অভিষেক করবেন এই ২ তারকা !!
