মার্শের ঝোড়ো ইনিংসের সামনে বিধ্বস্ত হলো CSK, ৭ উইকেটে জয়লাভ করলো LSG !!

গতকাল একানা ক্রিকেট স্টেডিয়ামে IPL 2026-এর ৫৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বল করার…

1000254708 11zon

গতকাল একানা ক্রিকেট স্টেডিয়ামে IPL 2026-এর ৫৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন LSG অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান করতে সক্ষম হয় CSK। জবাবে, মাত্র ১৬.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় LSG। এই ম্যাচে পরাজয়ের পর চেন্নাইয়ের জন্য প্লে-অফের দৌড়ে টিকে থাকা আরও কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন। IPL 2026: খলিল-আয়ুষের পর আহত হলেন এই তারকা, প্লে-অফ চলাকালীন বড় ধাক্কা খেলো CSK !!

১৮৭ রান করলো CSK

গতকালের ম্যাচে, চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার সঞ্জু স্যামসন এবং রুতুরাজ গায়কওয়াড যথাক্রমে ২০ এবং ১৩ রান করেন। এরপর, উর্ভিল প্যাটেল ৭ বলে ৬ রান করে আউট হন। ডিওয়াল্ড ব্রেভিস ১৬ বলে ২৫ এবং শিবম দুবে ১৬ বলে ৩২* রান করেন। প্রশান্ত বীর ১০ বলে ১৩* রান করে অপরাজিত ছিলেন। তবে, একদিকে টিকে থেকে মাত্র ৪২ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন কার্তিক শর্মা। এই সময়কালে তিনি ৫টি ছয় ও ৬টি চার সহ ১৬৯ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন আকাশ সিং। এছাড়া, ১টি করে উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শামি এবং শাহবাজ আহমেদ।

ঝোড়ো ব্যাটিং করলেন মার্শ

Mitchell Marsh, IPL 2026
Mitchell Marsh

১৮৮ রান তাড়া করতে নেমে LSG-র দুই ওপেনার ব্যাটসম্যান প্রথম থেকেই আগ্রাসী রূপ ধারণ করেছিলেন। মিচেল মার্শ মাত্র ৩৮ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে ৭টি ছয় এবং ৯টি চার এসেছিল। ওদিকে, জশ ইংলিশ ৩২ বলে ৩৬ রান করেন। এরপর, নিকোলাস পুরান মাত্র ১৭ বলে ৪টি ছয় এবং ১টি চার সহ ৩২* রানের দ্রুত ইনিংস খেলেন। অবশেষে, মুকুল চৌধুরী এবং আব্দুল সামাদ যথাক্রমে ১৩* ও ৭ রান করেন। চেন্নাইয়ের হয়ে ১টি করে উইকেট নেন স্পেন্সার জনসন এবং মুকেশ চৌধুরী।

আরও পড়ুন। IPL 2026: RCB-র বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি হাঁকালেন মার্শ, ৯ রানে জয়লাভ করলো LSG !!