অ্যালেনের ঝড়ে উড়লো দিল্লি ক্যাপিটালস, ৮ উইকেটে বড় জয়লাভ করলো KKR !!

গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, IPL 2026-এর ৫১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। তবে, এই রোমাঞ্চকর ম্যাচে ৮ উইকেটে বড় জয়লাভ…

1000253025 11zon

গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, IPL 2026-এর ৫১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। তবে, এই রোমাঞ্চকর ম্যাচে ৮ উইকেটে বড় জয়লাভ করেছে KKR। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন KKR অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান করে DC। কিন্তু, মাত্র ১৪.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কলকাতা দল।

আরও পড়ুন। IPL 2026: দিল্লিকে ঘরের মাঠে ৮ উইকেটে হারালো CSK, দুর্দান্ত ব্যাটিং করলেন কার্তিক-সঞ্জু !!

KKR-এর দুর্দান্ত বোলিং

গতকাল টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করার আহ্বান জানান অজিঙ্কা রাহানে। ব্যাট করতে নেমে দিল্লির দুই ওপেনার ব্যাটসম্যান কেএল রাহুল এবং পাথুম নিশঙ্কা যথাক্রমে ২৩ এবং ৫০ রান করেন। নিশঙ্কা এই ম্যাচে ২৯ বলে ৩টি ছয় এবং ৫টি চার মেরেছেন। পরবর্তী ব্যাটসম্যান নীতিশ রানা ১০ বলে ৮ এবং সমীর রিজভী ৭ বলে মাত্র ৩ রান করেন।এরপর, অধিনায়ক অক্ষর প্যাটেল ১১, ট্রিস্টান স্টাবস ২ এবং বিপ্রজ নিগম ৩* রান করতে সক্ষম হন। অবশেষে, আশুতোষ শর্মা ৩৯ এবং লুঙ্গি এনগিডি ১* রান করেন। KKR-এর হয়ে ২টি করে উইকেট নেন অনুকূল রায় এবং কার্তিক ত্যাগী। এছাড়া, ক্যামেরন গ্রীন, সুনীল নারিন ও বৈভব আরোরা একটি করে উইকেট নিয়েছিলেন।

ঝোড়ো সেঞ্চুরি করলেন ফিন অ্যালেন

Finn Allen, IPL 2026
Finn Allen

মাত্র ১৪৩ রান তাড়া করতে নেমে ৯ বলে ১৩ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। এরপর, অংকৃষ রঘুবংশী মাত্র ১ রান করেন এবং ক্যামেরন গ্রীন ২৭ বলে ২টি ছয় সহ ৩৩* রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ওদিকে, ব্যাট হাতে রানের ঝড় তুলেছিলেন ওপেনার ব্যাটসম্যান ফিন অ্যালেন। তিনি মাত্র ৪৭ বলে ১০০* রানের আক্রমণাত্বক ইনিংস খেলেন। এই সময়কালে তাঁর ব্যাট থেকে ১০টি ছয় এবং ৪টি চার এসেছে। মাত্র ১৪.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় KKR। দিল্লির হয়ে একটি উইকেট নেন অক্ষর প্যাটেল এবং মিচেল স্টার্ক একটি রান আউট করেন।

আরও পড়ুন। IPL 2026: সুপার ওভারের রোমাঞ্চে জয় কেড়ে নিল KKR, রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে হারলো LSG !!