২০২৬ সালের IPL-এ ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা খুবই খারাপ। আর এবার, IPL চলাকালীন একটি বড় সমস্যার সম্মুখীন হয়েছে MI। আগামী ১০মে, IPL 2026-এর ৫৪তম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবারে, শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আসলে, মুম্বাইয়ের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) RCB-র বিরুদ্ধে আসন্ন ম্যাচে খেলবেন না বলে জানা গেছে।
Read more: IPL 2026: ইনজুরির কারণে দেশে ফিরলেন এই RCB তারকা, সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করছেন ভক্তরা !!
বাদ পড়লেন হার্দিক

LSG-র বিরুদ্ধে আগের ম্যাচে উপলব্ধ ছিলেন না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। পিঠে ব্যথার কারণে তিনি বিশ্রামে ছিলেন, বলে জানিয়েছিল MI টিম ম্যানেজমেন্ট। কিন্তু, রায়পুরে অনুষ্ঠিতব্য MI বনাম RCB ম্যাচেও হার্দিক অনুপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। পিঠের ব্যথার কারণে নাকি অন্য কোনো কারণে হার্দিক (Hardik Pandya) খেলবেন না, সেই ব্যাপারে এখনও স্পষ্ট কোনো ঘোষণা করেনি মুম্বাই ইন্ডিয়ান্স।
Hardik Pandya not travelling with Mumbai Indians to Raipur 🚨
A major setback or just precaution? 🤔
MI might have to reshuffle their balance without their skipper.[ Hardik Pandya, Mumbai Indians, Mi, Ipl, Raipur, RCB] pic.twitter.com/EGFOTC936b
— SportsTiger (@The_SportsTiger) May 6, 2026
ক্যাপ্টেন্সি করবেন সূর্যকুমার

আগের ম্যাচে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে সূর্যকুমার যাদবকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাই, এবার RCB-র বিরুদ্ধেও তাঁকে ক্যাপ্টেন্সি করতে দেখা যেতে পারে। এই মরশুমে ২টি ম্যাচে স্কাই (Suryakumar Yadav) মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি করেছেন। যার মধ্যে, MI একটিতে জয়লাভ করেছে এবং আরেকটি ম্যাচে পরাজিত হয়েছে। তাই, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে MI, সূর্যর নেতৃত্বে টানা দ্বিতীয় জয় অর্জন করতে পারে কিনা সেটাই দেখার বিষয়।
মুম্বাইয়ের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ
২০২৬ সালের IPL-এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল মুম্বাই। কিন্তু, টুর্নামেন্টে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স খারাপ হয়েছে। এখনও পর্যন্ত, ১০টি ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জয়লাভ করেছে MI। তবে, পরের ম্যাচগুলো টানা জিতলে মুম্বাইয়ের প্লে-অফে যাওয়ার আশা বজায় থাকবে। যদিও, তাদেরকে অন্যান্য দলগুলোর উপর নির্ভর করতে হবে।
Read more: IPL 2026: দিল্লিকে ঘরের মাঠে ৮ উইকেটে হারালো CSK, দুর্দান্ত ব্যাটিং করলেন কার্তিক-সঞ্জু !!
