আয়ারল্যান্ড-ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের দল ঘোষণা করলো বোর্ড, সূর্য-হার্দিকের বদলে ক্যাপ্টেন্সি করবেন এই তারকা !!

আগামী ৬ই জুন, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। এরপর, আয়ারল্যান্ড ভারত সফরে আসবে এবং ভারত ইংল্যান্ড সফরে যাবে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের…

1000252296 11zon

আগামী ৬ই জুন, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। এরপর, আয়ারল্যান্ড ভারত সফরে আসবে এবং ভারত ইংল্যান্ড সফরে যাবে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে T20 সিরিজ খেলবে ভারত। তবে, এই সিরিজে কোন কোন খেলোয়াড় টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন পদে নিযুক্ত হবেন সেটা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, IPL 2026-এ ভালো পারফর্ম করা দুজনকে এই বড় দায়িত্ব দিতে চলেছে BCCI।

আরও পড়ুন। “এবার ব্যান নিশ্চিত…”, ই-সিগারেট বিতর্কে চাপে রিয়ান পরাগ, কড়া পদক্ষেপের ইঙ্গিত BCCI-এর !!

ক্যাপ্টেন্সি করবেন এই তারকা

Shreyas Iyer and Ishan Kishan, Team India
Shreyas Iyer and Ishan Kishan

গত ২ বছরে IPL-এ দুর্দান্ত পারফর্ম করেছেন টিম ইন্ডিয়ার নামকরা মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। তাই, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন T20 সিরিজে শ্রেয়াসকেই টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে নিযুক্ত করা যেতে পারে। IPL 2026-এ তাঁর ক্যাপ্টেন্সিতে এখনও পর্যন্ত ভালো পারফর্ম করছে পাঞ্জাব কিংস। এছাড়া, সূত্রের খবর অনুযায়ী সিনিয়র খেলোয়াড়দের এই সিরিজে বিশ্রাম দেওয়া হবে। তাই, উইকেটকিপার ব্যাটসম্যান ইশান কিষাণকে ভারতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা যাবে।

Read more: Team India: আয়ারল্যান্ড-ইংল্যান্ডের বিপক্ষে T20 সিরিজে খেলবেন বৈভব-প্রিন্স-ইশান, IPL চলাকালীন বড় ঘোষণা করলো বোর্ড !!

টপ অর্ডার সামলাবেন এই সমস্ত ব্যাটসম্যান

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য T20 সিরিজে টিম ইন্ডিয়ার (Team India) ওপেনারের ভূমিকায় অবতীর্ণ হবেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। তাঁরা উভয়েই T20 ফরম্যাটে দুর্দান্ত ব্যাটিং করেন। মিডল অর্ডার সামলাবেন রজত পাটিদার, শ্রেয়াস আইয়ার এবং ইশান কিষাণের মতো তারকা খেলোয়াড়। অলরাউন্ডার হিসেবে দলে থাকবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ব্যাট বা বল, উভয় ক্ষেত্রে তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দক্ষ।

বোলিং বিভাগে থাকবেন এই সমস্ত তারকা

সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলের (Team India) বোলিং বিভাগে তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সংমিশ্রণ থাকবে। শিবম দুবে, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং এবং মোহাম্মদ সিরাজের মতো খেলোয়াড়রা স্কোয়াডে জায়গা পেতে পারেন। স্পিন বোলিং বিভাগের দায়িত্বে থাকবেন অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। পেস বোলিং বিভাগে আরশদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ উপস্থিত থাকবেন। এছাড়া, বৈভব সূর্যবংশী, প্রিন্স যাদব এবং প্রিয়াংশ আর্যও এই সিরিজে চান্স পেতে পারেন।

আরও পড়ুন। Team India: আফগানিস্তানের বিরুদ্ধে খেলার চান্স পাবেন না পন্থ, IPL চলাকালীন ১৫ সদস্যের দল ঘোষণা করলো বোর্ড !!