দারুণ গতিতে এগিয়ে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ টুর্নামেন্ট। আগামী, ৩১শে মে IPL 2026-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু, এই মরশুমে আশানরুপ পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। LSG-র বিরুদ্ধে আগের ম্যাচে জিতলেও, বর্তমানে একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে মুম্বাই। মিচেল স্যান্টনারের পর দলের আরেকজন নামকরা অলরাউন্ডার চোটের কারণে IPL থেকে ছিটকে গেছেন।
Read more: IPL 2026: প্লে-অফের আগেই বড় ধাক্কা খেলো CSK, খলিল-আয়ুষের পর আহত হলেন এই তারকা !!
আহত হয়েছেন এই তারকা খেলোয়াড়

গতকাল, ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত IPL ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু, এই ম্যাচে নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া উপস্থিত ছিলেন না। তাঁর জায়গায় সূর্যকুমার যাদবকে MI-এর ক্যাপ্টেন্সি করতে দেখা গেছে। সূর্যকুমার জানিয়েছেন যে, “হার্দিক পিঠের ব্যথায় ভুগছেন এবং সেরে ওঠার জন্য পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন।” যদিও তাঁর চোটের তীব্রতা সম্পর্কে এখনও কোনও খবর পাওয়া যায়নি।
পরবর্তী ম্যাচেও বিশ্রামে থাকবেন ?
সাধারণত, ১-২ দিন বিশ্রাম নিলে পিঠের ব্যথা সেরে যায়। কিন্তু, ব্যথা তীব্র হলে এক সপ্তাহ বিশ্রাম নিতে হতে পারে। তবে, হার্দিক পরবর্তী ম্যাচে খেলতে পারবেন বলে মনে হচ্ছে। কারণ, মুম্বাই ইন্ডিয়ান্সের পরের ম্যাচ আগামী ৬দিন পর অর্থাৎ ১০ই মে অনুষ্ঠিত হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ফিট হয়ে মাঠে নামার জন্য প্রায় এক সপ্তাহ সময় পাচ্ছেন হার্দিক পান্ডিয়া।
ক্যাপ্টেন্সি করলেন সূর্যকুমার

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হার্দিকের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়কের ভূমিকা পালন করেন। সূর্যর নেতৃত্বে এই ম্যাচে জিতে, মরশুমের তৃতীয় জয়লাভ করলো MI। এই মরশুমে এখনও পর্যন্ত, ৮ ম্যাচে ২০.৮৬ গড়ে মাত্র ১৪৬ রান করেছেন হার্দিক। এছাড়া, বোলিংয়ে তিনি মাত্র ৪টি উইকেট নিয়েছেন। তাই, হার্দিকের পারফরম্যান্স এবং অধিনায়কত্ব নিয়ে নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে।
Read more: IPL 2026: LSG-র বিরুদ্ধে কেন খেলেননি হার্দিক ?? প্রকাশ্যে এলো এই বড় কারণ !!
