গত ১লা মে, সওয়াই মানসিংহ স্টেডিয়ামে IPL 2026-এর ৪৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস। এই রোমাঞ্চকর ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন RR অধিনায়ক রিয়ান পরাগ। প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২২৫ রান করতে সক্ষম হয় রাজস্থান। রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় DC।
আরও পড়ুন। IPL 2026: পাঞ্জাবের জয়ের রথ থামাল রাজস্থান, ব্যাটে ঝড় তুললেন ফেরেরা-বৈভব !!
দুর্দান্ত ব্যাটিং করলেন পরাগ-ফেরেরা
Dominant performance from Delhi Capitals 👏
📷-BCCI#teamindia #dcvsrr #bharatarmy #coti🇮🇳 #ipl2026 pic.twitter.com/PfsKzhrDvV
— The Bharat Army (@thebharatarmy) May 1, 2026
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে RR দলের দুই তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী যথাক্রমে ৬ এবং ৪ রান করতে সক্ষম হন। এরপর ব্যাটে নেমে ধ্রুব জুরেল ৩০ বলে ৪২ রান করতে। ওদিকে, অধিনায়ক রিয়ান পরাগ মাত্র ৫০ বলে ৫টি ছয় এবং ৮টি চার সহ ৯০ রানের একটি আক্রমণাত্বক ইনিংস খেলেন। পরবর্তী ব্যাটসম্যান, রবীন্দ্র জাদেজা ১৪ বলে ২০ এবং ডোনোভান ফেরেরা মাত্র ১৪ বলে ৪৭* রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়া, শুভম দুবে ৬ এবং জোফ্রা আর্চার ১* রান করেন। দিল্লির হয়ে মিচেল স্টার্ক সর্বাধিক ৩টি উইকেট নেন। এছাড়া, টি. নটরাজন, অক্ষর প্যাটেল এবং কাইল জেমিসন ১টি করে উইকেট নিয়েছিলেন।
ঝোড়ো ব্যাটিং করলেন রাহুল-নিশাঙ্কা
২২৬ রান তাড়া করতে নেমে DC দলের দুই ওপেনার দুর্দান্ত স্টার্ট করেছিলেন। কেএল রাহুল মাত্র ৪০ বলে ৫টি ছয় এবং ৬টি চার সহ ৭৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। ওদিকে, পাথুম নিশাঙ্কা মাত্র ৩৮ বলে ৩টি ছয় এবং ৬টি চার সহ ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর, নীতিশ রানা ১৭ বলে ৩৩ এবং ট্রিস্টান স্টাব্বস ১১ বলে ১৮ রান করেন। অবশেষে, আশুতোষ শর্মা ১৫ বলে ২৫* রান করে নট আউট ছিলেন। রাজস্থানের হয়ে ১টি উইকেট নেন তুষার দেশপান্ডে, রবীন্দ্র জাদেজা এবং জোফ্রা আর্চার।
