IPL চলাকালীন মুম্বাইতে যোগ দিলেন কেশব মহারাজ, চোটের কারণে বাদ পড়লেন এই তারকা খেলোয়াড় !!

এবারের IPL (IPL 2026)-এ ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা খুবই শোচনীয়। এখনও পর্যন্ত, ৭টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচে জিতে পয়েন্টস টেবিলে নবম স্থানে…

1000250266 11zon

এবারের IPL (IPL 2026)-এ ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা খুবই শোচনীয়। এখনও পর্যন্ত, ৭টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচে জিতে পয়েন্টস টেবিলে নবম স্থানে রয়েছে তারা। চলতি মরসুমে ইতিমধ্যেই খারাপ ফর্মে থাকা মুম্বাই দলের জন্য আরও বড় সমস্যা তৈরি হলো গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের চোটে ছিটকে যাওয়ায়। MI টিম ম্যানেজমেন্ট দ্রুত বিকল্প খুঁজে এনে স্কোয়াডে পরিবর্তন করেছে, যা বাকি ম্যাচগুলিতে দলের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।

Read more: শ্রেয়াস-প্রভসিমরনের রানের ঝড়ে উড়ে গেল মুম্বাই, কুইন্টন ডি ককের সেঞ্চুরি হলো বৃথা !!

চোটের কারণে বাদ পড়লেন এই তারকা

Mitchell Santner, IPL 2026
Mitchell Santner

IPL 2026-এ মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা MI-এর জন্য এই চোট আরও সমস্যার সৃষ্টি করেছে। রিপোর্ট অনুযায়ী, শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে গুরুতর চোট পান তারকা অলরাউন্ডার মিচেল স্যান্টনার (Mitchell Santner) এরপর, তিনি চলতি মরশুম থেকে ছিটকে গেছেন। এই চোটের ফলে দলের স্পিন ও অলরাউন্ড বিভাগে বড় শূন্যতা তৈরি হয়েছে। ইতিমধ্যেই একাধিক ম্যাচে হার এবং অনিয়মিত পারফরম্যান্সের কারণে চাপে রয়েছে MI শিবির।

দলে ঢুকলেন কেশব মহারাজ

Keshav Maharaj, IPL 2026
Keshav Maharaj

এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ (Keshav Maharaj)-কে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তিনি বামহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে আসছেন। IPL-এ আগেও সংক্ষিপ্ত অভিজ্ঞতা থাকলেও, এবার তিনি বড় ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

বলের উপর তার নিয়ন্ত্রণ, অভিজ্ঞতা এবং চাপের মধ্যে বোলিং করার দক্ষতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কেশব মহারাজের অন্তর্ভুক্তি MI-এর স্পিন আক্রমণকে কিছুটা শক্তিশালী করলেও, মূল খেলোয়াড়ের অভাব কতটা পূরণ হবে, সেটাই এখন বড় প্রশ্ন। বাকি ম্যাচগুলোতে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে, সেটাই দেখার বিষয়।

Read more: IPL 2026: মালিঙ্গা-রেড্ডির সামনে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলো CSK, ১০ রানে জয়লাভ করলো SRH !!