সুপার ওভারের রোমাঞ্চে জয় কেড়ে নিল KKR, রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে হারলো LSG !!

গতকাল অর্থাৎ ২৬শে এপ্রিল, একানা ক্রিকেট স্টেডিয়ামে IPL 2026-এর ৩৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স। গতকালের ম্যাচে মরশুমের প্রথম সুপার…

1000249706 11zon

গতকাল অর্থাৎ ২৬শে এপ্রিল, একানা ক্রিকেট স্টেডিয়ামে IPL 2026-এর ৩৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স। গতকালের ম্যাচে মরশুমের প্রথম সুপার ওভার অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান করতে সক্ষম হয় KKR। কিন্তু, LSG ও ২০ ওভারে ১৫৫ রান করে ফেলে। এরপর, সুপার ওভারে জয়লাভ করে কলকাতা নাইট রাইডার্স।

আরও পড়ুন। IPL 2026: এমএস ধোনির ভবিষ্যৎ নিয়ে বড় খবর !! IPL 2027-এ খেলেবন নাকি এটাই লাস্ট ??

দুর্দান্ত ব্যাটিং করলেন রিঙ্কু সিং

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন LSG অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে ব্যাট করতে নেমে KKR-এর দুই ওপেনার অজিঙ্কা রাহানে এবং টিম সাইফার্ট যথাক্রমে ১০ এবং শূন্য রান করে আউট হন। এরপর, ক্যামেরন গ্রীন ২১ বলে ৩৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পরবর্তী ব্যাটসম্যান, অঙ্গকৃষ রঘুবংশী ৮ বলে ৯ রান করে “অবস্ট্রাকটিং দ্যা ফিল্ড” এর জন্য আউট হন।

Rinku Singh, IPL 2026
Rinku Singh

একদিক থেকে উইকেট পড়তে থাকলেও রিঙ্কু সিং দায়িত্ব নিয়ে ব্যাটিং করছিলেন। তিনি মাত্র ৫১ বলে ৫টি ছয় এবং ৭টি চার হাঁকিয়ে ৮৩* রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়া, রোভম্যান পাওয়েল ১, রমনদীপ সিং ৬ এবং অনুকুল রায় শূন্য রান করেন। লখনউয়ের হয়ে সর্বাধিক ৫টি উইকেট নেন মহসিন খান এবং ১টি উইকেট নেন জর্জ লিন্ডা।

১৫৫ রান করলো LSG

১৫৬ রান তাড়া করতে নেমে লখনউ সুপার জায়ান্টসের দুই ওপেনার এইডেন মার্ক্রাম এবং মিচেল মার্শ যথাক্রমে ৩১ এবং ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। পরবর্তী ব্যাটসম্যান, ঋষভ পন্থ ৩৮ বলে ৪২ রানের একটি স্লো ইনিংস খেলেন। এছাড়া, আয়ুশ বাদোনি ১৯ বলে ২৪ এবং নিকোলাস পুরান ১২ বলে ৯ রান করে আউট হন। মুকুল চৌধুরী মাত্র ১, জর্জ লিন্ডা ৮ এবং হিম্মত সিং ১৯ রান করেন।

শেষ বলে ম্যাচ টাই করানোর জন্য LSG-র প্রয়োজন ছিল ৬ রান। কার্তিক ত্যাগীর শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচটি টাই করাতে সক্ষম হন মোহাম্মদ শামি। কলকাতার হয়ে সর্বাধিক ২টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং বৈভব আরোরা। এছাড়া, ১টি করে উইকেট নিয়েছেন সুনীল নারিন, কার্তিক ত্যাগী, ক্যামেরন গ্রীন এবং অনুকুল রায়।

আরও পড়ুন। IPL 2026: চেন্নাইকে জেতাতে ব্যর্থ হলো রুতুরাজের স্লো ইনিংস, সুদর্শনের দাপটে ৮ উইকেটে জিতলো GT !!

সুপার ওভারে গড়ালো ম্যাচ

দুই দলই নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান করায়, সুপার ওভারে ম্যাচ নিয়ে যাওয়া হয়। লখনউ প্রথমে ব্যাট করতে নামে। LSG-র হয়ে ব্যাট করতে নামেন নিকোলাস পুরান এবং এইডেন মার্ক্রাম। কিন্তু, সুনীল নারিনের প্রথম বলেই বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন পুরান। এরপর, ঋষভ পন্থ একটি সিঙ্গেল নিতে সক্ষম হন। ওভারের তৃতীয় বলে মার্ক্রামের একটি দুর্দান্ত রিলে ক্যাচ ধরেন পাওয়েল ও রিঙ্কু। সুপার ওভারে মাত্র ১ রান করে লখনউ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ৪ মেরে ম্যাচটি KKR-এর ঝুলিতে ফেলে দেন রিঙ্কু সিং।

আরও পড়ুন। IPL 2026: রাজস্থানের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন ইশান-অভিষেক, বৃথা হলো বৈভবের ঝোড়ো সেঞ্চুরি !!