১৯শে এপ্রিল, ইডেন গার্ডেনে IPL 2026-এর ২৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। এই রোমাঞ্চকর ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করলো রাজস্থান রয়্যালস। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন RR অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৫৫ রান করতে সক্ষম হয় রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় KKR।
আরও পড়ুন। IPL 2026: মালিঙ্গা-রেড্ডির সামনে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলো CSK, ১০ রানে জয়লাভ করলো SRH !!
ভালো বোলিং করলো KKR
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস দলের ওপেনার ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল যথাক্রমে ৪৬ এবং ৩৯ রান করেন। বৈভব নিজের ইনিংসে ৬টি চার এবং ২টি ছক্কা হাঁকিয়েছিলেন। এরপর, ধ্রুব জুড়েল ৭ বলে ৫ এবং অধিনায়ক রিয়ান পরাগ ১৪ বলে ১২ রান করে আউট হন।
পরবর্তী ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ৯, সিমরন হেটমায়ার ১৫ এবং ডোনোভান ফেরেইরা ৭ রান করেন। অবশেষে, জোফ্রা আর্চার ৮ এবং রবি বিষ্ণোই শূন্য রান করেন। কলকাতার হয়ে ৩টি করে উইকেট নেন কার্তিক ত্যাগী এবং বরুণ চক্রবর্তী। এছাড়া, সুনীল নারিন ২টি উইকেট নেন।
দায়িত্ববান ব্যাটিং করলেন রিঙ্কু-অনুকূল

১৫৬ রান তাড়া করতে নেমে KKR-এর দুই ওপেনার সম্পূর্ণরূপে ফ্লপ হয়েছেন। টিম সাইফার্ট এবং অধিনায়ক অজিঙ্কা রাহানে শূন্য রানে আউট হয়েছেন। এরপর, অংক্রিশ রঘুবংশী ১৯ বলে ১০ এবং ক্যামেরন গ্রীন ১৩ বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। রোভম্যান পাওয়েল ২০ বলে ২৩ এবং রমনদীপ সিং ১৩ বলে ১০ রান করেন।
কিন্তু, শেষপর্যন্ত পিচে দাঁড়িয়ে থেকে রিঙ্কু সিং এবং অনুকূল রায় যথাক্রমে ৫৩ এবং ২৯ রান করেন। রাজস্থান রয়্যালসের হয়ে সর্বাধিক ২টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। এছাড়া, ১টি করে উইকেট নেন যশ রাজ পাঞ্জা, জোফ্রা আর্চার, নান্দ্রে বার্গার এবং রবি বিষ্ণোই। এই ম্যাচের মাধ্যমে এই মরশুমে প্রথম জয়লাভ করলো কলকাতা নাইট রাইডার্স।
আরও পড়ুন। IPL 2026: গিল-সিরাজের বিধ্বংসী পারফরম্যান্সের সামনে মাথা নত করলো KKR, ৫ উইকেটে জয়লাভ করলো GT !!
