গত ১৮ই এপ্রিল, IPL 2026-এর ২৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন DC অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান করতে সক্ষম হয় RCB। কিন্তু, রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। ফলে, এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ৬ উইকেটে বড় জয়লাভ করেছে দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন। IPL 2026: শ্রেয়াস-প্রভসিমরনের রানের ঝড়ে উড়ে গেল মুম্বাই, কুইন্টন ডি ককের সেঞ্চুরি হলো বৃথা !!
ভালো ব্যাটিং করতে ব্যর্থ হলো RCB
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে RCB দলের ওপেনার ব্যাটসম্যান ফিল সল্ট ৩৮ বলে ৬৩ রানের আকর্ষণীয় ইনিংস খেলেন। কিন্তু, বিরাট কোহলি ১৩ বলে ১৯ রান করে আউট হন। এরপর, অধিনায়ক রজত পাটিদার মাত্র ৮ রান এবং দেবদত্ত পাডিক্কাল ১৩ বলে ১৮ রান করতে সক্ষম হন। টিম ডেভিড ১৭ বলে ২৬ এবং জিতেশ শর্মা ২০ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
পরবর্তী ব্যাটসম্যান রোমারিও শেফার্ড ১, ক্রুনাল পান্ডিয়া ১২ এবং ভুবনেশ্বর কুমার ৩ রান করেন। এই সমস্ত ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান করতে সক্ষম হয় RCB। দিল্লির হয়ে ২টি করে উইকেট নেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং লুঙ্গি এনগিডি। এছাড়া, মুকেশ কুমার একটি উইকেট পেয়েছিলেন।
WHAT A FINISH! 😍💥
Solid fifties by KL Rahul & Tristan Stubbs, but it was David Miller’s final flourish which helped #DC cross the line in yet another LAST OVER THRILLER! 💙🙌#TATAIPL #DavidMiller #DelhiCapitals #RCB #Chinnaswamy pic.twitter.com/9M8yYHtU0k
— Star Sports (@StarSportsIndia) April 18, 2026
দুর্দান্ত ব্যাটিং করলেন মিলার-স্টাবস
১৭৬ রান তাড়া করতে নেমে DC দলের দুই ওপেনার পথুম নিশাঙ্কা ১ এবং কেএল রাহুল ৩৪ বলে ৫৭ রান করেন। নিজের ইনিংসে ৬টি চার এবং ২টি ছক্কা হাঁকিয়েছিলেন রাহুল। এরপর, করুন নায়ার ৫ বলে ৫ এবং সমীর রিজভী ৩ বলে ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু, ট্রিস্টান স্টাবস ৪৭ বলে ৪টি চার এবং ১টি ছয় সহ ৬০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
অবশেষে, অধিনায়ক অক্ষর প্যাটেল ১৯ বলে ২৬ এবং ডেভিড মিলার ১০ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করে পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে পৌঁছেছে DC। এই ম্যাচে, RCB-র হয়ে সর্বাধিক ৩টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার এবং ১টি উইকেট নিয়েছেন ক্রুনাল পান্ডিয়া।
আরও পড়ুন। IPL 2026: মালিঙ্গা-রেড্ডির সামনে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলো CSK, ১০ রানে জয়লাভ করলো SRH !!
