গতকাল অর্থাৎ ১৯শে এপ্রিল, চণ্ডিগড়ের PCA নিউ ক্রিকেট স্টেডিয়ামে IPL 2026-এর ২৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন LSG অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২৫৫ রানের বিশাল টার্গেট দেয় পাঞ্জাব কিংস। রান তাড়া করতে গিয়ে ২০০ রান করতে সক্ষম হয় LSG। ফলে, এই রোমাঞ্চকর ম্যাচে ৫৪ রানে বড় জয়লাভ করে শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বধীন PBKS দল।
আরও পড়ুন। IPL 2026: মালিঙ্গা-রেড্ডির সামনে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলো CSK, ১০ রানে জয়লাভ করলো SRH !!
দুর্দান্ত ব্যাটিং করলেন কনোলি- প্রিয়াংশ
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস দলের ওপেনার ব্যাটসম্যান প্রভসিমরন সিং শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। তবে, প্রিয়াংশ আর্য মাত্র ৩৭ বলে ৯টি ছক্কা এবং ৪টি চার মেরে ৯৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। ওদিকে, কুপার কনোলি মাত্র ৪৬ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৬ বলে ৫ এবং মার্কাস স্টইনিস ১৬ বলে ২৯ রান করেন।
এছাড়া, শশাঙ্ক সিং ১৭, নেহাল ওয়াধেরা ১৩ এবং মার্কো ইয়ানসেন ১ রান করেন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে ২টি করে উইকেট নেন প্রিন্স যাদব এবং এম সিদ্ধার্থ। ওদিকে, মোহাম্মদ শামি এবং মহসিন খান একটি করে উইকেট নিয়েছিলেন। কিন্তু, এইডেন মার্ক্রামের ওভারে প্রিয়াংশ এবং কনোলি ৫টি ছক্কা মেরেছিলেন।
𝙋𝙇𝘼𝙔. 𝘿𝙊𝙈𝙄𝙉𝘼𝙏𝙀. 𝙒𝙄𝙉. 𝙍𝙀𝙋𝙀𝘼𝙏. 🔄
A brilliant 5️⃣4️⃣-run victory as #PBKS keep their perfect record intact ❤️
MATCH HIGHLIGHTS ▶️ https://t.co/agQBpLAaGa#TATAIPL | #KhelBindaas | #PBKSvLSG pic.twitter.com/qHN5AKYfDh
— IndianPremierLeague (@IPL) April 19, 2026
২০০ রান করলো LSG
২৫৫ রানের পাহাড়সম স্কোর তাড়া করতে নেমে LSG দলের দুই ওপেনার ব্যাটসম্যান মিচেল মার্শ এবং আয়ুশ বাদোনি যথাক্রমে ৪০ এবং ৩৫ রান করতে সক্ষম হন। এরপর, অধিনায়ক ঋষভ পন্থ ২৩ বলে ৪৩ এবং এইডেন মার্ক্রাম ২২ বলে ৪২ রান করেন। এছাড়া, মুকুল চৌধুরী ১৭ বলে ২১ রান করেন এবং নিকোলাস পুরান ৯ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। পাঞ্জাবের হয়ে মার্কো ইয়ানসেন সর্বাধিক ২টি উইকেট নেন। এছাড়া, যুজবেন্দ্র চাহাল, বিজয় কুমার বৈশাখ এবং আরশদীপ সিং ১টি করে উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন। IPL 2026: দুর্দান্ত ব্যাটিং করলেন অনুকুল-রিঙ্কু, রাজস্থানকে হারিয়ে জয়ের খাতা খুললো KKR !!
