গতকাল, ইডেন গার্ডেন্সে IPL 2026-এর ৬০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটানস। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন GT অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৪৭ রানের বিশাল স্কোর খাড়া করে KKR। জবাবে, গুজরাট দল মাত্র ২১৮ রান করতে সক্ষম হয়। ফলস্বরূপ, এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ২৯ রানে জয়লাভ করে কলকাতা।
আরও পড়ুন। IPL 2026: হোল্ডার-রাবাডার বিস্ফোরক বোলিংয়ের সামনে বিধ্বস্ত হলো SRH, ৮২ রানে বড় জয়লাভ করলো GT !!
ঝোড়ো ব্যাটিং করলেন অ্যালেন-রঘুবংশী

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার ফিন অ্যালেন এবং অজিঙ্কা রাহানে যথাক্রমে ৯৩ এবং ১৪ রান করেন। মাত্র ৩৫ বলে ১০টি ছয় এবং ৪টি চার সহ ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফিন অ্যালেন। এরপর, অঙ্গকৃষ রঘুবংশী মাত্র ৪৪ বলে ৭টি ছয় এবং ৪টি চার সহ ৮২* রানের অপরাজিত ইনিংস খেলেন। অবশেষে, ক্যামেরন গ্রীন ২৮ বলে ৫২* রান করে নট আউট ছিলেন। গুজরাট টাইটানসের হয়ে ১টি করে উইকেট নেন সাই কিশোর এবং মোহাম্মদ সিরাজ।
#KKR stay alive! 💜👏
After posting a mammoth total, the bowlers ensured the hosts secured two crucial points to keep their Race to Playoffs hopes alive! 🔥
WATCH FULL HIGHLIGHTS 👉 https://t.co/NVCrj88wN4 pic.twitter.com/LtOt1p2V5y
— Star Sports (@StarSportsIndia) May 16, 2026
২১৮ রান করলো GT
২৪৮ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে গুজরাট টাইটানসের দুই ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শন যথাক্রমে ৮৫ এবং ৫৩ রান করেন। সাই সুদর্শন ২৮ বলে ৫৩ রান করে রিটায়ার্ড আউট হন। ওদিকে, শুভমান গিল মাত্র ৪৯ বলে ৭টি ছয় এবং ৫টি চার সহ ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর, নিশান্ত সিন্ধু ১ রান করে আউট হন, জস বাটলার ৩৫ বলে ৫৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অবশেষে, রাহুল তেওয়াতিয়া ৪ বলে ২ রান করতে সক্ষম হন। KKR-এর হয়ে সর্বাধিক ২টি উইকেট নেন সুনীল নারিন। এছাড়া, ১টি করে উইকেট নিয়েছিলেন সৌরভ দুবে এবং ক্যামেরন গ্রীন।
আরও পড়ুন। IPL 2026: কোহলির দুরন্ত সেঞ্চুরিতে KKR বিধ্বস্ত, ৬ উইকেটের জয়ে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে RCB !!
